২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা আর ভালবাসায় মাদার তেরেসাকে স্মরণ করল ভারত

মাদার তেরেসার দশম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে বুধবার মানুষের ঢল নেমেছিল কলকাতায়। নোবেল বিজয়ী এ সমাজসেবীর প্রতিষ্ঠা করা মিশনারজির অব চ্যারিটির সদর দপ্তর 'মা ভবনে' দিনভর চলে প্রার্থনা আর শ্রদ্ধা নিবেদন। কলকাতায় তার বসবাস আর বর্ণময় কর্মজীবনের স্মৃতিবিজড়িত এই মা ভবনই ছিল সব অনুষ্ঠানের মূল কেন্দ্র। এক দশক আগে ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর এখানেই তিনি পরলোক গমণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

কোলকাতা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাদার তেরেসার দশম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে বুধবার মানুষের ঢল নেমেছিল কলকাতায়। নোবেল বিজয়ী এ সমাজসেবীর প্রতিষ্ঠা করা মিশনারজির অব চ্যারিটির সদর দপ্তর 'মা ভবনে' দিনভর চলে প্রার্থনা আর শ্রদ্ধা নিবেদন। কলকাতায় তার বসবাস আর বর্ণময় কর্মজীবনের স্মৃতিবিজড়িত এই মা ভবনই ছিল সব অনুষ্ঠানের মূল কেন্দ্র। এক দশক আগে ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর এখানেই তিনি পরলোক গমণ করেন। মা ভবনে আলবেনীয় বংশোদ্ভুত মাদার তেরেসার সমাধিতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু করেন মিশন অফ চ্যারিটি'র বর্তমান কর্ণধার সিস্টার নির্মলা। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,"আজ এই দিনে আমাদের মধ্যে মাদার তেরেসার উপস্থিতিকে স্মরণ করতে পেরে আমি গভীর আনন্দ এবং পরম কৃতজ্ঞ বোধ করছি।" নান ও দর্শণার্থীদের সমবেত সঙ্গীতের সময় জোড়হাতে প্রার্থনার ভঙ্গিতে সেখানে উপস্থিত হন সিস্টার নির্মলা। ভক্ত জনতার উদ্দেশ্যে মাঝে মধ্যে ইষৎ হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ধনী, গরিব, অনাথ, আশ্রিতসহ সব শ্রেনীর সব মানুষের জন্যই সকাল থেকে মা ভবনের দরজা ছিল খোলা। দলে দলে ভক্ত অনুরাগীরা সেখানে জড়ো হন এবং মাদার তেরেসার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, ফুল দিয়ে প্রার্থনা করে বিদায় নেন। আর দিনভর সেখানে তাদের পাশে ছিলেন ঐতিহ্যবাহী নীল পাড় সাদা শাড়ি পরা নানরা। কোলকাতার আর্চবিশপ লুকাস সারকার মাদার তেরেসার স্মরণে একটি বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন। ধণী ও দরিদ্ররা একত্রে ওই বিশেষ প্রার্থনায় অংশ নেন। মাদার তেরেসা সম্পর্কে নিজের অনুভূতি বলতে গিয়ে পুষ্প নামের এক তরুণী বলেন,"তিনি এক মহৎ সমাজসেবী, শক্তিমান আত্মার অধিকারী। তিনি ছিলেন ঈশ্বরের সচিব!" মা - কে শ্রদ্ধা জানিয়ে নিজের ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য প্রার্থনা করতেই কেরালা থেকে সেখানে ছুটে এসেছেন পুষ্প। মা - কে স্মরণ করতে এসে অশ্র"সিক্ত নয়নে ৬০ বছর বয়সী সীমা মন্ডল বলেন,"আজকের দিনটি মাকে স্মরণ করার। আমাদের রুগ্ন, অসুস্থ সন্তানদের জন্য দিনরাত ক্লান্তিহীন কাজ করে যাওয়া মা - কে স্মরণ করার দিন।" মাদার তেরেসার প্রতি অগণিত মানুষের শ্রদ্ধা আর ভক্তি এবং তাঁর কর্মময় জীবনের প্রতি সম্মান দেখিয়ে তাঁকে 'সন্তু' (ঈশ্বরের সেবক) ঘোষণার জন্য দাবি জানিয়ে আসছেন অনেকেই। এ নিয়ে সংগঠিত প্রচেষ্টাও চালানো হচ্ছে। তবে তাঁর মৃত্যুর এক দশক পরে বুধবার তার মৃত্যুবার্ষিকীতে তাকে 'সন্ত' ঘোষণার বিরুদ্ধে কোলকাতায় বিক্ষোভ করেছেন কিছু মানুষ। সাম্য সমাজ প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন করা এসব মানুষের দাবি, গর্ভপাত এবং জন্মনিয়ন্ত্রণের প্রশ্নে মাদার তেরেসার বিরোধিতার কারণেই তাকে সন্ত ঘোষণা করা ঠিক হবে না। এদিকে, স