২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পরও সিআইএ'র নথি গোপনই থাকছে

৪০ বছর পরও যুক্তরাষ্ট্রের 'সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি' - সিআইএ'র গোপন নথি গোপনই থাকছে। নির্দিষ্ট সময়ের পর 'তথ্য স্বাধীনতা আইনের' অধীনে সরকারের কর্মকাণ্ডের নথিপত্র জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়ার বিধান থাকলেও সিআইএ ইচ্ছে করলে অনেক তথ্যই গোপন করে রাখতে পারবে। কেননা ওইসব তথ্য এতোবছর পরও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। একটি মার্কিন আদালতে মঙ্গলবার দেওয়া এক রায়ে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ৪০ বছর পরও যুক্তরাষ্ট্রের 'সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি' - সিআইএ'র গোপন নথি গোপনই থাকছে। নির্দিষ্ট সময়ের পর 'তথ্য স্বাধীনতা আইনের' অধীনে সরকারের কর্মকাণ্ডের নথিপত্র জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়ার বিধান থাকলেও সিআইএ ইচ্ছে করলে অনেক তথ্যই গোপন করে রাখতে পারবে। কেননা ওইসব তথ্য এতোবছর পরও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। একটি মার্কিন আদালতে মঙ্গলবার দেওয়া এক রায়ে একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের 'দি নাইনথ ইউএস সার্কিট কোর্ট অব আপিল' তাদের রায়ে বলেছে, জনগণের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে করা 'ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট' এর আওতায় যে কোনো নথিপত্র প্রকাশ করতে বাধ্য নয় সিআইএ। ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ল্যারি বারম্যান ১৯৬৫ ও ১৯৬৮ সালের দুটি নথি চেয়ে আবেদন করলে সিআইএ তা দিতে অস্বীকৃতি জানানোয় এ মামলার সূত্রপাত হয়। 'প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফ' (পিডিবি) নামে পরিচিত ওইসব নথিতে মার্কিন প্রেসিডেন্টকে নিজেদের কর্মকাণ্ডের অগ্রগতিসহ অন্যান্য বিষয়াদি জানিয়ে থাকে সিআইএ। অধ্যাপক লারম্যান যে সময়ের নথি দুটি চেয়েছেন সে সময় ভিয়েতনাম যুদ্ধ আর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল যুক্তরাষ্ট্র। ওইসব নথিতে এসব বিষয় সম্পর্কে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জনসনকে অবহিত করেছিল সিআইএ। অধ্যাপক লারম্যানের আবেদনের জবাবে মার্কিন আপিল আদালত জানায়,"প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফিংগুলোর অতিমাত্রায় স্পর্শকাতরতার কারণে সিআইএ'র এ যুক্তি আপাতগ্রাহ্য যে, বাদীর চাওয়া নথিগুলো (পিডিবি) প্রকাশ করা হলে তা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এমনকি নথিগুলো ৪০ বছরের পুরনো হলেও ওই আশঙ্কা এখনও সত্য।" আপিল আদালতটির তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেলের পক্ষ থেকে বিচারক রেমন্ড ফিশার একথা লিখেছেন। রায়ে আরও বলা হয়েছে,"সূর্যাস্ত আইনের মতো নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিচার বিভাগের বিধানের কারণে এসব তথ্য প্রকাশ করা হলে ক্রিয়াশীল ও সম্ভাবনাময় অনেক উৎস গোপনীয়তা ফাঁসের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১৫ ঘ.