ইসলামাবাদ, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতিনিধিরা ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে অচলবস্থা নিরসনে লক্ষ্যে মঙ্গলবার বেনজির ভুট্টোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এ বছরের শেষ নাগাদ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান এবং প্রেসিডেন্টের সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতার বিষয়টি নিয়েই মূলত আলোচনা চলছে। বেনজিরের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, "পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অগ্রগতি হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার বিষয়টিতে এখনও কোনো অগ্রগতি হয়নি। আলোচনা চলবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪১ঘ.
bdnews24