বাগদাদ, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - 'কেমিক্যাল আলী' নামে খ্যাত সাদ্দাম হোসেনের চাচাতো ভাই আলী হাসান আল-মজিদের বিরুদ্ধে মঙ্গলবার মৃত্যু দণ্ডাদেশ বহাল রেখেছে ইরাকের একটি আপিল আদলত। ১৯৮০'র দশকে ইরাকে কুর্দি গণহত্যার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।
মামলার প্রধান কৌঁসুলি মানকিথ আল-ফাতলাবি রয়টার্সকে বলেন, "আপিল আদালতের নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আলী হাসান আল-মজিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে। আদালতের আইন অনুসারে ৩০ দিনের মধ্যেই এ রায় কার্যকর করতে হবে।"
তিনি বলেন, আদালত অপর দুই অভিযুক্ত সাদ্দাম হোসেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাশিম এবং ইরাকি সেনাবাহিনীর সাবেক সহকারী অভিযান কমান্ডার হুসেইন রশিদের মৃত্যুদণ্ডাদেশও বহাল রেখেছে।
১৯৮৮ সালে আনফালে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার জন্য গত জুন মাসে অভিযুক্ত হন মজিদ। ওই অভিযানে মারা গিয়েছিল এক লাখের বেশি লোক। ব্যবহার করা হয়েছিল রাসায়নিক অস্ত্র এবং ধ্বংস করা হয়েছিল গ্রামের পর গ্রাম ও কৃষি জমি।
এদিকে, ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর ইরাকের দক্ষিণাঞ্চলে একটি শিয়া অভ্যুত্থান দমনে মজিদের ভূমিকা নিয়ে দায়ের করা আরেকটি মামলার বিচারকাজ স
bdnews24