২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আকস্মিক সফরে বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার আকস্মিক সফরে ইরাকে গেছেন। সঙ্গে গেছেন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং প্রতিরক্ষামন্ত্রী রাবার্ট গেটসও। 'এয়ার ফোর্স ওয়ান' থেকে টেলিফোনে হোয়াইট হাউস একথা জানিয়েছে। বাগদাদে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার পেত্রাউস এবং রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ইরাক পরিস্থিতির অগ্রগতি নিয়ে কংগ্রেসে গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দেওয়ার মাত্র এক সপ্তাহ আগে বুশ এই সফরে গেলেন। ইরাক যুদ্ধের ভবিষ্যৎ নীতি কোন দিকে মোড় নেবে তা অনেকাংশেই নির্ভর করছে পেত্রাউস এবং ক্রোকারের প্রতিবেদনের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার আকস্মিক সফরে ইরাকে গেছেন। সঙ্গে গেছেন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং প্রতিরক্ষামন্ত্রী রাবার্ট গেটসও। 'এয়ার ফোর্স ওয়ান' থেকে টেলিফোনে হোয়াইট হাউস একথা জানিয়েছে। বাগদাদে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার পেত্রাউস এবং রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ইরাক পরিস্থিতির অগ্রগতি নিয়ে কংগ্রেসে গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দেওয়ার মাত্র এক সপ্তাহ আগে বুশ এই সফরে গেলেন। ইরাক যুদ্ধের ভবিষ্যৎ নীতি কোন দিকে মোড় নেবে তা অনেকাংশেই নির্ভর করছে পেত্রাউস এবং ক্রোকারের প্রতিবেদনের ওপর। বুশের বিমান ইরাকে মাটিতে নামার খবর দিয়ে সোমবার হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন। তার সঙ্গে কণ্ডোলিৎসা রাইস ও রবার্ট গেটসসহ রয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভেন হ্যাডলিও। যুদ্ধ পরিচালনা পরিষদের শীর্ষ উপদেষ্টদের সঙ্গে বৈঠক করতেই বুশ হঠাৎ এ সফরে গেছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জেয়ফ মোরেল। ইরাকে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি এবং আনবার প্রদেশের আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বুশের। বুশ সোমবার সকালেই এপেক সম্মেলনে যোগ দিতে অস্টেলিয়ার সিডনির উদ্দেশে রওনা হয়েছিলেন। মঙ্গলবার তার সিডনিতে পৌঁছার কথা। কিন্তু তার আগে ইরাকে নামার কথা জানায়নি হোয়াইট হাউস। ইরাক পরিস্থিতি সম্পর্কে পেত্রাউস এবং ক্রোকারের প্রতিবেদন শোনার প্রস্তুতি নেওয়ার জন্য এপেক সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনে পৌঁছার কথা রয়েছে বুশের। কারণ, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুপক্ষ থেকেই ইরাক পরিস্থিতির অগ্রগতি দেখানো এবং সেনা প্রত্যাহারের চাপের মুখে আছেন তিনি। বুশ ইরাক পরিস্থিতি নিয়ে সামনে আগানোর কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার আগে যুদ্ধ পরিচালনা পরিষদের বৈঠকটিই হচ্ছে প্রেসিডেন্টদের বিভিন্ন উপদেষ্টা এবং ইরাকি নেতাদের মধ্যকার সবচে বড় বৈঠক। ইরাক সম্পর্কিত প্রতিবেদন নিয়ে চাপে থাকার কারণেই সম্ভবত এমন আকস্মিক সফরে বিপজ্জনক আনবার প্রদেশে এলেন বুশ। অথচ কয়েক মাস আগেও এ প্রদেশে তার সফর অচিন্তনীয় ছিল। ক্রোকার এবং পেত্রাউস ১০ সেপ্টেম্বরে ইরাক সম্পর্কিত প্রতিবেদন কংগ্রেসে জমা দেবেন। ইরাকে বুশের অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠানোর ফলে অগ্রগতি হয়েছে নাকি হয়নি--- তারই একটি মূল্যায়ন প্রতিবেদনে তুলে ধরবেন তারা। তবে প্রতিবেদনে ইরাকে মার্কিন সেনাদের সাফল্যের কথাই বিধৃত হবে বলে মনে করা হচ্ছে। ক্রোকার এবং পেত্রাউসের ওই প্রতিবেদনের পর ১৫ সেপ্টেম্বরে হোয়াইট হাউসকে ইরাক সম্পর্কে নিজস্ব মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ঘ.