২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকারের ব্যাপারে সুদানকে সতর্ক করলেন বান কি মুন

র্জাতিসংঘ মহাসচিব বান কি মুন মানবাধিকারের ব্যাপারে সুদানকে সতর্ক করে দিয়েছেন। ছয় দিনের আফ্রিকার সফরে সোমবার সুদান পৌঁছার কয়েক ঘন্টা পর তিনি একটি অনুষ্ঠানে বলেন সুদানের মানবাধিকারের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। বান কি মুন সুদানের ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, সংঘাতের অসহায় প্রত্যক্ষদর্শী হলেও বিশ্ব তার ভূমিকা পরিবর্তন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

তুরিন, ইতালি, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাতিসংঘ মহাসচিব বান কি মুন মানবাধিকারের ব্যাপারে সুদানকে সতর্ক করে দিয়েছেন। ছয় দিনের আফ্রিকার সফরে সোমবার সুদান পৌঁছার কয়েক ঘন্টা পর তিনি একটি অনুষ্ঠানে বলেন সুদানের মানবাধিকারের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। বান কি মুন সুদানের ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, সংঘাতের অসহায় প্রত্যক্ষদর্শী হলেও বিশ্ব তার ভূমিকা পরিবর্তন করছে। তিনি খার্তুমকে সতর্ক করে বলেন, দেশটির মানবাধিকার রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, "সুদান মানবাধিকার সমুন্নত রাখতে এবং লোকজনকে দুর্ভোগ থেকে রক্ষা করতে কি করছে সেটা দেখার জন্য কেবল আমাদের চারপাশের ঘটনাবলীর দিকে নজর রাখতে হবে।" জাতিসংঘ মহাসচিব বলেন, "শান্তি স্থাপন এবং তার স্থায়ীত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ন্যায়বিচার। দায়মুক্তি এবং অতীতের অপরাধ যার কোন প্রতিকার এখনো হয়নি সেটাই শান্তি বিনষ্ট করে দিতে পারে।" দারফুরের সংঘাত অবসানের ক্ষেত্র প্রস্তুত এবং সেখানে কয়েক হাজার শান্তিরক্ষী মোতায়েনে প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের সম্মতি আদায়ের লক্ষ্যে ছয়দিনের জন্য সুদান সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দারফুর সংঘাত নিরসন ও শান্তিরক্ষী মোতায়েন তার মূল লক্ষ্য হলেও তিনি সেখানকার শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং দক্ষিণ সুদানেও যাবেন তিনি। সুদান থেকে পার্শ্ববর্তী চাদ ও লিবিয়া সফরে যাবেন জাতিসংঘ মহাসচিব। দারফুরের সাড়ে চার বছরের সংঘাতে প্রায় ২ লাখ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করে থাকেন বিশ্লেষকরা। কিন্তু এ ধরনের হিসাব অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করে সেখানে নিহতের সংখ্যা মাত্র ৯,০০০ বলে দাবি করে থাকে সুদান সরকার। দারফুরের সংকট নিরসনে তিনটি বিষয়কে প্রাধ্যন্য দিয়ে গত সপ্তাহে এ বিষয়ক জাতিসংঘ প্রস্তাবনা তুলে ধরেন মহাসচিব বান কি মুন। বানের পরিকল্পনায় রয়েছে প্রথমত, সেখানে ২৬,০০০ জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সেনা মোতায়েন। অক্টোবর নাগাদ শান্তি আলোচনা শুরু এবং সেখানে সাহায্য পৌঁছে দেওয়া। তবে মহাসচিবের কর্মকর্তারা এ সফরে কোনো বড় ধরনের সাফল্য আশা করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। বানের কর্মকর্তা বলেন,"এ সফরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতির বিষয় নেই। আমরা তেমন কোনো পর্যায়ে নেই।" সুদান সরকার এবং সরকার সমর্থক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের নতুন করে সহিংসতা বাড়ার পরিপ্রেক্ষিতে এ সফরে যাচ্ছেন বান। সা