২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বোমা বিষ্ফোরণের পর ব্যাপক তল্লাশি চলছে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পরপর তিনটি বোমা বিস্ফোরণে রোববার কমপক্ষে ২ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। নিহত দুজনই নারী। নেপালের পুলিশ একথা জানিয়েছে। এ ঘটনার পেছনে জড়িতদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পথচারী থেকে আরম্ভ করে কাঠমান্ডুর সমস্ত যানবাহনে চলছে তল্লাশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

কাঠমাণ্ডু , সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের রাজধানী কাঠমান্ডুতে পরপর তিনটি বোমা বিস্ফোরণে রোববার কমপক্ষে ২ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। নিহত দুজনই নারী। নেপালের পুলিশ একথা জানিয়েছে। এ ঘটনার পেছনে জড়িতদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পথচারী থেকে আরম্ভ করে কাঠমান্ডুর সমস্ত যানবাহনে চলছে তল্লাশি। গত বছর মে মাসে সরকারের সঙ্গে শান্তি চুক্তির মধ্য দিয়ে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটার পর নেপালে এটিই প্রথম বোমা হামলার ঘটনা। নেপালে রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে নতুন এসেম্বলির জন্য নির্বাচনের আসন্ন মুহূর্তে এই হামলার ঘটনা ঘটল। তিনটি বোমার একটি বিষ্ফোরিত হয়েছে 'ইউনাইটেড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিজনেস কমপ্লেক্সে'। এই কমপ্লেক্সের অবস্থান রাজধানীরে কেন্দ্রস্থলে। আরেকটি বোমা বিষ্ফোরণ ঘটেছে কেন্দ্রীয় সুন্ধরা এলাকায় কয়েকটি দোকোনের কাছে। তৃতীয় বোমাটি ফেটেছে বালাজু শিল্প এলাকায় একটি পার্কের গেটের কাছে এক মিনিবাসে। হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও এ ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে সন্দেহ করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, "নিহত দুজনই নারী এবং আহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে।" প্রত্যক্ষদর্শীরা বলছে, বিস্ফোরণটি ছিল ভয়াবহ। বিষ্ফোরণে বাসের জানালা ভেঙে পড়ে এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকযন যাত্রীও আহত হন। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বামন প্রসাদ নিউপেন বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নগরীতে পুলিশ মোতায়েন করেছি। তিনি জানান, বোমা হামলার ঘটনার তদন্ত চলার পাশাপাশি পথচারী এবং যানবাহনে তল্লাশি চলছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ঘ.