এনিয়াং, দক্ষিণ কোরিয়া, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবশেষে দেশে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার ১৯ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক। আফগানিস্তানের তালেবানদের কাছে প্রায় ছয় সপ্তা জিম্মি ছিলেন তারা। রোববার সকালে দেশে ফেরার পর সম্ভাব্য মৃত্যুর হাত থেকে তাদেরকে রক্ষার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এর আগে শনিবার তালেবানদের একজন শীর্ষ নেতা দাবি করেন যে, তাদের মুক্তির জন্য সউল দুই কোটি মার্কিন ডলারের বেশি মুক্তিপণ দিয়েছে। যদিও তালেবানদের সে দাবি সেদিনই নাকচ করে দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। এদিকে তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে একটি চুক্তি করার জন্য আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া।
সউলের পার্শ্ববর্তী ইনচিয়ন বিমানবন্দরে পৌঁছে এক বিবৃতিতে মুক্তি পাওয়া জিম্মি লাইউ কাইউয়াং-সিক বলেন, "আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এবং আমাদের জীবন ফিরে পেয়েছি।" লাইউ যখন বিবৃতিটি দিচ্ছিলেন তখন তার পেছনে অবনত মস্তিকে দাঁড়িয়েছিলেন তার সঙ্গীরা।
তালেবানদের হাতে নিহত দুই জিম্মির ছবির মাঝে দাঁড়িয়ে তিনি বলেন, "দক্ষিণ কোরিয়া সরকার ও সারাদেশের কাছে আমরা যারপরনাই ঋণী। আমরা তাদেরকে যে সমস্যার মধ্যে ফেলেছিলাম তা চিন্তা করলে আমাদেরকে মাথা নত এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়।"
মুক্তিপণ দেওয়ার বিষয়ে শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব
bdnews24