স্পিন বোল্ডাক, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৯ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবকের মুক্তির জন্য দক্ষিণ কোরিয়া আফগানিস্তানের তালেবানদের দুই কোটি মার্কিন ডলারের বেশি মুক্তিপণ দিয়েছে। তালেবানদের একজন শীর্ষ নেতা শনিবার এ দাবি করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ অর্থ তারা অস্ত্র কেনার এবং আরও বেশি করে আত্মঘাতী হামলা চালানোর কাজে ব্যবহার করবে। এদিকে, ওই মুক্তিপণ দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে সউল।
নাম প্রকাশ না করার শর্তে তালেবানদের ওই শীর্ষ নেতা রয়টার্সকে বলেন, "আমরা তাদের (সউল সরকার) কাছ থেকে দুই কোটি মার্কিন ডলারের বেশি মুক্তিপণ পেয়েছি। এ দিয়ে আমরা অস্ত্র কিনব, আমাদের যোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়ন করব এবং আরও বেশি আত্মঘাতী হামলা চালানোর জন্য গাড়ি কিনব।"
বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, "কিছু ক্ষেত্রে আমরা যে আর্থিক সঙ্কটে ছিলাম তা কাটাতে কাজে লাগানো যাবে এ অর্থ।"
আত্মগোপনকারী তালেবান নেতা মোল্লা ওমরের নেতৃত্বাধীন 'ইসলামিস্ট তালেবান' আন্দোলনের ১০ সদস্যবিশিষ্ট মজলিশে শূরার একজন সদস্য ওই তালেবান নেতা।
এদিকে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানে শীর্ষ তালেবান নেতা ও মোল
bdnews24