২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় সক্রিয় উপস্থিতি বজায় রাখবে যুক্তরাষ্ট্র: বুশ

চীন ও জাপানের মধ্যকার পুরোনো উত্তেজনা যাতে আবার দেখা না দেয় তা নিশ্চিত করার জন্য এশিয়ায় তার সক্রিয় উপস্থিতি বজায় রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার এ কথা বলেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের বৈঠকের আগে তিনি এ বক্তব্য দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ক্যানবেরা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন ও জাপানের মধ্যকার পুরোনো উত্তেজনা যাতে আবার দেখা না দেয় তা নিশ্চিত করার জন্য এশিয়ায় তার সক্রিয় উপস্থিতি বজায় রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার এ কথা বলেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের বৈঠকের আগে তিনি এ বক্তব্য দিলেন। ২১ জাতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোট (অ্যাপেক) নেতাদের বৈঠকের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠকে যোগ দেবেন বুশ। সে জন্য মঙ্গলবার তিনি সিডনি যাবেন। এ জোটে চীন, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াও আছে। তবে সিঙ্গাপুরে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট (আসিয়ান) নেতাদের বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন বুশ। এ কারণে কিছু কিছু বিশ্লেষক যুক্তরাষ্টের সমালোচনা করেছেন। তারা বলছেন, দেশটি ইরাক ও মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দেওয়ায় এশিয়ার প্রতি নজর দিচ্ছে না। অস্ট্রেলিয়ার স্কাই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ বলেন, " জাপান ও চীনের নেতাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।" জাপান ও চীনের মধ্যে উত্তেজনার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া উচিত কিনা এর জবাবে তিনি এ কথা বলেন। তার সাক্ষাতকারটি শুক্রবার স