টোকিও, জাপান, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল বলেছেন, তিনি উন্নয়নশীল দেশগুলোকে জনসংখ্যার ভিত্তিতে আপোসমূলক 'বিশ্ব উষ্ণায়ন' রোধ চুক্তিতে উপনীত হওয়ার প্রস্তাব দিতে চান। জাপানে তিনদিনের সফরকালে মার্কেল এ ইচ্ছা প্রকাশ করেন। তবে এ প্রস্তাব নিয়ে আলোচনা খুব সহজ হবে না বলেও তিনি শুক্রবার সতর্ক করে দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে জার্মানির পরিবেশ মন্ত্রী থাকাকালে মার্কেল জলবায়ূ পরিবর্তন রোধে কিয়োটো চুক্তি করতে সফল হয়েছিলেন। জাপানের কিয়োটোয় স্বাক্ষরিত হয়েছিল কিয়োটো প্রটোকল। এবারও সেই একই জায়গায় সফরকালে মার্কেল বলেন, "কোনো দিক থেকে আমরা জলবায়ু পবির্তন রোধে উন্নয়নশীল দেশগুলোকে জড়াতে পারি? কোন ধরনের পদক্ষেপ নিয়ে আমরা বিশ্বকে যথাযথভাবে গড়ে তুলতে পারি?"
প্রশ্নের জবাবে মার্কেল পরমার্শ দিয়ে বলেন, "শিল্পোন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমণ বাড়িয়ে এবং শিল্পোন্নত দেশগুলোর গ্রিণহাউস গ্যাস নির্গমণ কমিয়ে দুটোকেই একটি সমান পর্যায়ে নিয়ে আসতে হবে। উন্নয়নশীল দেশগুলো গ্রিণহাউস গ্যাস নির্গমণ শিল্পোন্নত দেশগুলোর পর্যায়ে চলে এলেই এই গ্যাস নির্গমণের হার কমানোর পক্রিয়া শুরু করতে হবে।"
জাপানে আসার আগে চীনা কর্মকর্তাদের কাছে মার্কেল প্রথম এই প্রস্তাবটি দেন। কিন্তু চীন এতে সাড়া দেয়নি। জার্মান প্রতিনিধিরা একথা জানিয়েছেন।
কিয়েটো প্রটোকলের আওতায় ৩৫ টি উন্নয়নশীল দেশ ২০০৮ সাল থেকে ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ৫ শতাংশ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো চুক্তির প্রথম ধাপে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমাতে বাধ্য নয়। আর যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া প্রথমেই চুক্তি থেকে বের হয়ে গেছে।
দু'দেশই যুক্তি দেখিয়ে বলেছে, চীন, ভারত এবং ইন্দোনেশিয়ার মতো বৃহত্তর জনসংখ্যার উন্নয়নশীল দেশগুলো এই চুক্তিকে তাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক মনে করছে। কিন্তু তাদেরকেই আগে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমাতে হবে।
এদিকে, উন্নয়নশীল দেশগুলোও তাদের নিজ নিজ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতির কথা চিন্তা করে শিল্পোন্নত দেশগুলোকেই আগে গ্রিণহাউস গ্যাস নির্গমণ কমাতে হবে বলে দাবি করে আসছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৯ঘ.
bdnews24