লন্ডন, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শোক আর ভালবাসায় প্রিন্সেস ডায়ানাকে স্মরণ করছে ব্রিটেন। মুত্যুর দশ বছরেও স্মৃতিতে এতটুকুও ম্লান হননি জনগণের 'হৃদয়ের রাণী' ডায়ানা। তার মৃত্যুর পরপরই হাজারো মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় যেভাবে ফুলে ফুলে ভরে উঠেছিল কেনসিংটন প্রাসাদ প্রাঙ্গন আজও তা ঠিক তেমনি ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়েছে। ডায়ানার সাবেক এই বাসভবনের সামনে তাকে শ্রদ্ধা জানাতে ভীড় করেছে অগণিত মানুষ। অন্যদিকে, বিশেষ প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের রাজকীয় স্মরণানুষ্ঠানে মা হারা দুই যুবরাজসহ ব্রিটেনের রানী, বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী, রাজপরিবারের সদস্যসহ উপস্থিত হয়েছেন প্রায় ৫০০ গণ্যমান্য অতিথি ।
বিশ্বব্যাপী ডায়ানার অসংখ্য ভক্ত অনুরাগীও তাকে স্মরণ করছেন। আর তাকে স্মরণের কয়েকঘন্টার রাজকীয় অনুষ্ঠানটিও বিশ্বব্যাপী টেলিভিশনে প্রচার করা হচ্ছে। একদশক আগে ১৯৯৭ সাল ৩১ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে প্যারিসের একটি টানেলে সড়ক দুর্ঘটনায় রহস্যময় মৃত্যু হয়েছিল ডায়নার।
ডায়ানার দুই ছেলে রাজপুত্র উইলিয়াম ও হ্যারি এখন ব্রিটিশ সেনাবাহিনীর গ্রাজুয়েট। লন্ডনের ওয়েলিংটন ব্যারাকে রয়েল মিলিটারী চ্যাপেলে অনুষ্ঠিত হচ্ছে শুক্রবারের বিশেষ প্রার্থনা।
ক্যান্টারবেরির আর্চবিশপ রওয়ান উইলিয়ামস এই বিশেষ প্রার্থনা পরিচালনা করবেন। 'তার স্মৃতি এখনও আমাদের মধ্যে অমূল্য সম্পদ হয়ে বিরাজ করায়' ঈশ্বররের কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন তিনি।
ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ তাকে 'জনগণের রাজকন্যা' উপাধি দেওয়া সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও উপস্থিত থাকছেন এ অনুষ্ঠানে। বিখ্যাত গায়ক এলটন জনসহ খ্যাতনামা আরও অনেকেরই যোগ দেওয়ার কথা স্মরণানুষ্ঠানে।
শুক্রবারের এ অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম ও হ্যারি তাদের মায়ের স্মৃতির উদ্দেশ্যে পবিত্র গন্থ থেকে আলাদা আলাদাভাবে নির্বাচিত অংশ পাঠ করে শোনাবেন এবং তা টিভিতে সরাসরি স
bdnews24