২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত পরমাণু জ্বালানির সুযোগ হারাতে পারে না: মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছেন, পরমাণু চুক্তি নিয়ে রাজনৈতিক সঙ্কটে জড়িয়ে দেশ পরমাণু জ্বালানি লাভের সুযোগ হারাতে পারে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের আপত্তি খতিয়ে দেখতে একটি প্যানেল গঠনের সরকারি ঘোষণার পরদিনই মনমোহন একথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

তারাপুর, ভারত, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছেন, পরমাণু চুক্তি নিয়ে রাজনৈতিক সঙ্কটে জড়িয়ে দেশ পরমাণু জ্বালানি লাভের সুযোগ হারাতে পারে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের আপত্তি খতিয়ে দেখতে একটি প্যানেল গঠনের সরকারি ঘোষণার পরদিনই মনমোহন একথা বললেন। মনমোহন বলেন, দীর্ঘমেয়াদে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার স্বার্থে জ্বালানি নিরপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্বালানি চাহিদা মেটাতে বিভিন্ন উৎসের মধ্যে ঘুরপাক খেতে পারে না ভারত। পশ্চিম ভারতের তারাপুরে দুটি নতুন পরমাণু চুল্লি স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "পরমাণু প্রযুক্তি এখন বিশ্বে উন্নয়নের চালিকশক্তি। আর আমরা এই বৈশ্বিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়তে পারি না কিংবা সুযোগও নষ্ট করতে পারি না।" বিশ্বে পরমাণু প্রযুক্তি বাণিজ্যের সুযোগ নেওয়ার পথ ভারতের প্রশস্ত করা উচিত বলেও মন্তব্য করেন মনমোহন। উল্লেখ্য, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে গতমাসে। কিন্তু এরপর থেকেই এই চুক্তি নিয়ে বামপন্থীদের তীব্র বিরোধিতার মুখে পড়েছে মনমোহন সরকার। এই চুক্তির বদৌলতে ভারতের পরমাণু জ্বালানি ও চুল্লি বিক্রির ওপর থেকে তিন দশকের নিষেধাজ্ঞা উঠে যাবে। ১৯৭৪ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পর ভারতের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০৬ঘ.