২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে দুটি ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর উপকন্ঠে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় সত্তর জন। দেশটির কর্মকর্তারা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 07:19 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

রিও ডি জেনিরো, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর উপকন্ঠে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় সত্তর জন। দেশটির কর্মকর্তারা একথা জানান। রিও ডি জেনিরোর উপশহর নোভা ইগাচু - তে এ দুর্ঘটনা ঘটে। শহরটির মেয়র অফিসের এক মুখপাত্র জানান ওই দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। তবে এর আগে তিনি জানিয়েছিলেন যে নিহতের সংখ্যা ১১। মুখপত্র বলেন,"ঈশ্বরকে ধন্যবাদ যে নিহতের সংখ্যা কম হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আটটি লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রেনের ভেতরে আর কেউ আটকা পড়ে নেই বলে নিশ্চিত হওয়া গেছে।" এদিকে দমকল বিভাগের এক মুখপাত্র বলেছেন কমপক্ষে ১৫ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের উদ্ধারের কাজ শেষে হলেও সেখান থেকে ক্ষতিগ্রস্ত ট্রেনদুটির বগিগুলো সরিয়ে নেওয়ার জন্য কয়েকশত উদ্ধারকারী কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান ওই মুখপাত্র। রেল বিভাগের অপারেশন্স ডিরেক্টর জায়ো গুয়েভিয়া জানিয়েছেন একটি ট্রেনে প্রায় আটশত যাত্রী থাকলেও এর সঙ্গে সংঘর্ষ হওয়া অন্য ট্রেনটিতে ক্রুরা ছাড়া আর কোনো আরোহী ছিল না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ঘ.