লন্ডন, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরছেন। তিনি আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান। বৃহস্পতিবার নওয়াজ শরীফের প্রতিনিধি সূত্রে এ কথা জানা গেছে।
নওয়াজ শরীফ পরে লন্ডনে সংবাদ সম্মেলন করার কথা। ১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে মুশাররফ তাকে ক্ষমতাচ্যুত করেন। পরে ২০০০ সালে তাকে নির্বাসনে সৌদি আরব পাঠানো হয়। ধারনা করা হচ্ছে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। স
bdnews24