২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে ইরাকে শূণ্যতা পূরণ করবে ইরান'

ইরাকে যুক্তরাষ্ট্রের পতোনোন্মুখ শক্তির কারণে নেতৃত্বে শূণ্যতা দেখা দিলে ইরান তা পূরণ করতে প্রস্তুত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, "ইরাকে দখলদ্বার বাহিনীর রাজনৈতিক শক্তি দ্রুত নি:শেষ হয়ে আসছে। খুব শিগগিরিই আমরা ওই অঞ্চলে নেতৃত্বে বড় ধরনের শূণ্যতা দেখতে পাব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 09:09 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

তেহরান, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে যুক্তরাষ্ট্রের পতোনোন্মুখ শক্তির কারণে নেতৃত্বে শূণ্যতা দেখা দিলে ইরান তা পূরণ করতে প্রস্তুত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, "ইরাকে দখলদ্বার বাহিনীর রাজনৈতিক শক্তি দ্রুত নি:শেষ হয়ে আসছে। খুব শিগগিরিই আমরা ওই অঞ্চলে নেতৃত্বে বড় ধরনের শূণ্যতা দেখতে পাব।" ইরাকি জাতি এবং আঞ্চলিক বন্ধুদেশগুলোর সহায়তায় ইরান ওই শূণ্যতা পূরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে বলে জানিয়ে দেন আহমাদিনেজাদ। কিন্তু যুক্তরাষ্ট্র আবারও ইরাকে নাক না গলানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ার করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইরাকের জঙ্গি অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করে আসছে। কিন্তু ইরান এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়টি ছাড়াও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধ আছে। আহমাদিনেজাদ বুধবার ইরাকে শূণ্যতা পূরণের কথা বলা ছাড়াও পরমাণু কর্মসূচির গতি ধীর করা হয়নি বলে জানান। ইরাকের মতো ইরানেরও রয়েছে বৃহত্তর শিয়া জনগোষ্ঠী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানকে প্রায়ই চুক্তিতে উপনীত হওয়ার আহ্বান জানানো হয়ে আসছে। কিন্তু উপসাগরীয় আরব দেশগুলো বিশেষ করে সুন্নি আরবরা ইরাকে ইরানের নাক গলানোর উদ্দেশ্য নিয়ে সন্দিহান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৩ঘ.