২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তির রাষ্ট্র গঠনের মৌলিক ইসুতে আব্বাস-ওলমার্ট আলোচনা

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মৌলিক ইসুগুলো নিয়ে জেরুজালেমে বৈঠক করেছেন। ইসরায়েলের এক সরকারি মুখপাত্র একথা জানান। তিন সপ্তাহ আগে পশ্চিম তীরের জেরিকো বেঠকের পর এটাই দু'নেতার প্রথম বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

জেরুজালেম, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মৌলিক ইসুগুলো নিয়ে জেরুজালেমে বৈঠক করেছেন। ইসরায়েলের এক সরকারি মুখপাত্র একথা জানান। তিন সপ্তাহ আগে পশ্চিম তীরের জেরিকো বেঠকের পর এটাই দু'নেতার প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যপ্রাচ্য শন্তি সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠকে অংশ নেন দুই নেতা। বৈঠক শুরুর আগে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড বেকার জানিয়েছিলেন, " ফিলিস্তিনের সরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আব্বাস সরকারকে আরও সহায়তা দেওয়াসহ ইসরায়েল - ফিলিস্তিন সহাবস্থানের বিষয়টি আলোচনায় প্রধান্য পাবে।" পরে ইসরায়েলি মুখপাত্র ডেভিড বেকার জানান, আব্বাস এবং ওলমার্ট দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পথে মৌলিক ইসুগুলো নিয়ে আলোচনা করেছেন। তবে ইসুগুলো কি তা নির্দিষ্ট করে বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন বেকার। ওলমার্টের সঙ্গে বৈঠকে আব্বাস সীমান্ত নিয়ে বিতর্ক অবসান, জেরুজালেম এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভাগ্য নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনার ওপর জোর দিয়েছেন। এ বিষয়গুলো মার্কিন নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্য সম্মেলনে নিষ্পত্তি হওয়ার ওপরও জোর দেন আব্বাস। কিন্তু স