২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লুটোনিয়াম নিয়ে সংশয় দূর করেছে ইরান: আইএইএ

পরমাণু বোমা বানানোর কাজে ব্যবহৃত হতে পারে এমন প্লুটোনিয়াম পরীক্ষার বিষয়ে জাতিসংঘের জিজ্ঞাসা মেটাতে সক্ষম হয়েছে ইরান। পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে এ নিয়ে উদ্বেগ নেই বলে বিষয়টিকে মীমাংসিত হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ নিরসনে জাতিসংঘের কাছে মীমাংসিত বলে বিবেচিত প্রথম ইস্যু হচ্ছে এটি। সোমবার প্রকাশিত 'ইরান - আইএইএ চুক্তি' - তে একথা বলা হয়েছে।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করতে এবং জাতিসংঘের বিভিন্ন প্রশ্নের সুরাহা করতে ২১ আগস্ট 'ইরান - আইএইএ' সমঝোতা চুক্তি স্বাক্ষর করে পক্ষ দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 08:21 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ভিয়েনা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু বোমা বানানোর কাজে ব্যবহৃত হতে পারে এমন প্লুটোনিয়াম পরীক্ষার বিষয়ে জাতিসংঘের জিজ্ঞাসা মেটাতে সক্ষম হয়েছে ইরান। পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে এ নিয়ে উদ্বেগ নেই বলে বিষয়টিকে মীমাংসিত হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ নিরসনে জাতিসংঘের কাছে মীমাংসিত বলে বিবেচিত প্রথম ইস্যু হচ্ছে এটি। সোমবার প্রকাশিত 'ইরান - আইএইএ চুক্তি' - তে একথা বলা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করতে এবং জাতিসংঘের বিভিন্ন প্রশ্নের সুরাহা করতে ২১ আগস্ট 'ইরান - আইএইএ' সমঝোতা চুক্তি স্বাক্ষর করে পক্ষ দুটি। এ চুক্তির ঘোষণায় বলা হয় বিতর্কিত কোনো বিষয় নিয়ে ইরান আইএইএকে একবার সন্তুষ্ট করতে পারলে জাতিসংঘ সংস্থাটি দেশটির অতীতের ওই কর্মসূচি নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না এবং বিষয়টিকে 'কোনো সংশয় বা কোনো প্রশ্ন নেই' বলে মীমংিসিত ঘোষণা করবে। এ বিধানের আওতাতেই পরমাণু বোমা বানানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান 'প্লুটোনিয়াম' পরীক্ষা নিরীক্ষার বিষয়ে ইরানের কর্মকাণ্ডে তাদের সন্দেহ দূর হয়েছে এবং এ বিষয়ে কোনো প্রশ্ন নেই বলে একে মীমাংসিত হিসেবে ঘোষণা করেছে আইএইএ। ঘোষণায় বলা হয় গত সপ্তাহে ইরানের দেওয়া তথ্যপত্রের সঙ্গে ইরানের প্লুটোনিয়াম কর্মসূচিকে সঙ্গতিপূর্ণ অবস্থাতেই পেয়েছে জাতিংঘ পরিদর্শকরা। ওই নথিতে আরও বলা হয় "এভাবে এই বিষয়টির সমাধা হল। চিঠির মাধ্যমে এ বিষয়ে ইরানকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।" এ ঘোষণায় বলা হয় যে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভূগর্ভস্থ নাতাঞ্জ পরামাণূ স্থাপনায় পরিদর্শন সম্পর্কে আইনগত বাধ্যবাধকতাসহ একটি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে ইরান এবং আইএইএ। ইরান বরাবরই দাবি করে আসছে যে কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্যই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে তারা। এটি তাদের ন্যয়সঙ্গত অধিকার এবং এখান থেকে কোনো অবস্থাতেই পিছু হটবে না তারা। কিন্তু পশ্চিমা বিশ্ব শক্তিগুলোর ধারণা পরমাণু জ্বালানি কর্মসূচির আড়ালে বোমা বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এদিকে, আইএইএ ইরানের সঙ্গে এ সমঝোতা চুক্তিতে গৃহীত পরিকল্পনাকে যুগান্তকারী বলে অভিহিত করেছে। কেননা এ পরিকল্পনায় একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে সংশয় দূর করা এবং নানা প্রশ্নের মীমাংসা নিশ্চিত করতে সক্ষম হয়েছে পক্ষ দুটি। কিন্তু আইএইএ'র এ পরিকল্পনায় ইরানের পরমাণু কর্মসূচির সংশ্লিষ্ট হিসেবে ঘোষিত নয় কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত হিসেবে সন্দেহ রয়েছে এমন 'ব্যক্তি, স্থাপনা কিংবা নথিপত্র' পর্যবেক্ষণের কোনো সুযোগ রাখা হয়নি বলে এর কঠোর সমালোচনা করছেন পশ্চিমা কূটনীতিকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.