ওয়াশিংটন, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের হায়দ্রাবাদে বোমা হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ হামলার প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যুক্তরাষ্ট্র হামলার নিন্দা জানিয়ে ভারতের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, সাহসিকতার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে ভারত এবং এ যুদ্ধে তারা ভারতের পাশে থাকবে। কয়েক মিনিটের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণে শনিবার হায়দ্রাবাদে কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও প্রায় ৮০ জন আহত হন।
ওয়াশিংটনে রোববার স্বাক্ষরিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র টম ক্যাসি ওই নিন্দা জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "হায়দ্রাবাদে সংঘটিত ওই হামলার নিন্দা জানাই আমরা।"
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ প্রধান বালুইন্দর সিং বলেছেন, বোমা বানাতে 'নিওজেল' নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে।
এই রাসায়নিক পদার্থ বিস্ফোরণ ঘটাতে কিংবা মাইন পাতার কাজে ব্যবহার করা হয় বলে বালুইন্দর উল্লেখ করেন। নাগপুরে কড়া বিধিনিষেধের মধ্য দিয়ে নিওজেল উৎপাদিত হয় বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরেনসিক বিশেষজ্ঞ জানিয়েছেন, বোমাগুলোয় অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা হয়েছে। বোমাগুলো একটি কাঠের বাক্সে লোহার পাতের ওপর রাখা হয়। তদন্তকারীরা এর উৎসের সন্ধান পাওয়া চেষ্টা করছেন। নাগপুর থেকে নিষিদ্ধ নিওজেল কিভাবে হায়দ্রাবাদে পৌঁছল তা জানার জন্য তদন্তকারীদের একটি দল নাগপুরে পাঠানো হতে পারে।
এদিকে, হায়দ্রাবাদ বিজেপির ঘাঁটি না হলেও তাদের ডাকা ধর্মঘট সফল হবে বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বলেছে, "আমাদের হৃদয় ভারতের জনগণের সঙ্গে আছে, আর তাদের জন্য রয়েছে আমাদের প্রার্থনা। নিরীহ মানুষকে হত্যা ক্ষতিগ্রস্ত করার পেছনে কোনোরকম কোনো যুক্তি থাকতে পারে না। উগ্রবাদীদের হুমকির মুখেও অসীম ধৈর্য আর সাহস দেখিয়েছে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জনগণের সঙ্গেই আছে যুক্তরাষ্ট্র।"
শনিবার বিকালে কয়েক মিনিটের ব্যবধানে লুম্বিনি বিনোদন পার্ক এবং একটি ভোজন কেন্দ্রে ধাতব পাত ভরা দুটি বোমার বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। শনিবার এবং তার পরদিন রোববার নগরীর বিভিন্ন স্থান থেকে আরও বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
এ বিস্ফোরণের পেছনে প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিদের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন ভারতীয় কর্মকর্তারা।
গত ১১ ই মে হায়দ্রাবাদের একটি ঐতিহাসিক মসজিদে বোমা হামলায় ১১ জন নিহত হন এবং পরবর্তীতে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন আরও ৫ জন।
মুসলিম জঙ্গিরা এখন ভারতের দক্ষিণাঞ্চলকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলে সা
bdnews24