২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত

কঙ্গোর পূর্বাঞ্চল থেকে রোববার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহী নিহত হয়েছেন। রাশিয়ায় নির্মিত আন্তোনভ বিমানটি উড্ডয়নের একটু পরেই বিধ্বস্ত হয়। তবে খনিজ দ্রব্যবাহী বিমানটির দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এক যুবক ও এক শিশু। কর্মকর্তা এবং স্থানীয় অধিবাসীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 08:25 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

কিনশাশা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কঙ্গোর পূর্বাঞ্চল থেকে রোববার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহী নিহত হয়েছেন। রাশিয়ায় নির্মিত আন্তোনভ বিমানটি উড্ডয়নের একটু পরেই বিধ্বস্ত হয়। তবে খনিজ দ্রব্যবাহী বিমানটির দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এক যুবক ও এক শিশু। কর্মকর্তা এবং স্থানীয় অধিবাসীরা একথা জানিয়েছেন। কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় তথ্য সংস্থার স্থানীয় প্রধান জ্যাঁ - ক্লদ কাপাঙ্গি রয়টার্সকে বলেন, যান্ত্রিক ত্র"টি দেখা দেওয়ার পরপরই বিমানটির রাশিয়ান পাইলট বিমানটিকে কঙ্গোর খনিসমৃদ্ধ কাতাঙ্গা প্রদেশের কোঙ্গোলো বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। কাপাঙ্গি বলেন, নিহতদের মধ্যে বিমানের পাইলট এবং অপর দুই রাশিয়ান ক্রুও রয়েছেন। তিনি জানান, প্রায় নয় টন টিন অক্সাইড ও অন্যান্য খনিজ দ্রব্য নিয়ে বিমানটি উত্তর কিভু প্রদেশের প্রধান শহর গোমায় যাচ্ছিল। কঙ্গোর পূর্বাঞ্চল থেকে খনিজ দ্রব্য রফতানির একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট-পয়েন্ট গোমা শহর। উদ্ধার কাজে সাহায্যকারী কোঙ্গোলোর এক বাসিন্দা ফাউস্টিন লম্বা টেলিফোনে রয়টার্সকে বলেন, "বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগেই ছোট একটি শিশু এবং ২০ বছর বয়সী এক যুবককে উদ্ধার করা হয়।" তিনি আরও জানান, তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০০ ঘ.