মিয়ামি, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পানামার সাবেক সেনাশাসক ম্যানুয়েল নরিয়েগার দ্রুত দেশে ফেরার আবেদন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কারাভোগের মেয়াদ শেষে তাকে ফ্রান্সের কাছে হস্তান্তরে কোনো বাধা নেই। আগামী মাসে তার যুক্তরাষ্ট্রে কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা।
ইতিমধ্যেই অর্থ-পাচারের অভিযোগে ফ্রান্সের একটি আদালত নরিয়েগাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। তাকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ফ্রান্স।
এ মাসে নরিয়েগার আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে ১৭ বছরেরও বেশি সময় আগে পানামায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন চালিয়ে নরিয়েগাকে আটক করে এবং "যুদ্ধ অপরাধী" হিসাবে তার বিচার হয়। সে অনুসারে ফ্লোরিডার একটি কারাগার সাজা ভোগের পর আগামী ৯ সেপ্টেম্বর তার মুক্তি পাওয়ার কথা এবং তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানোর কথা।
কিন্তু যুক্তরাষ্ট্রের সিনিয়র জেলা জজ উইলিয়াম হোভেলার বলেছেন, জেনেভা সনদ অনুযায়ী একজন যুদ্ধ অপরাধী হিসাবে যে আইনি সুরক্ষা নরিয়েগার পাওনা তাতেও তাকে ফ্রান্সের মতো তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তরে বাধা নেই।
৭২ বছর বয়স্ক নরিয়েগাকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট উইলিয়াম টার্নফের আদালতে হাজির করার কথা। ওই দিনই তাকে হস্তান্তরে ফ্রান্সের অনুরোধের বিষয়টি আদালতে উত্থাপন করা হবে।
যুক্তরাষ্ট্রে মাদক পাচার, অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও ষড়যন্ত্রের অভিযোগে ১৯৯২ সালে মিয়ামির একটি আদালতে দোষী সাব্যস্ত হন নরিয়েগা। ওই মামলায় প্রধান বিচারক ছিলেন হোভেলার। তিনি বলেন, "মনে হচ্ছে যে (ফ্রান্সে) হস্তান্তর প্রক্রিয়া বিঘ
bdnews24