২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে: অ্যামনেস্টি

সুদান এখনও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক শান্তি চুক্তি লঙ্ঘন করে দারফুর প্রদেশে অস্ত্র পাঠাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এ অভিযোগ করেছে। ২০০৫ সালে জাতিসংঘ সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং ২০০৬ সালে সুদান সরকার এবং বিদ্রোহী সুদানিজ লিবারেশন মুভমেন্ট (এসএলএম) এর মধ্যে শান্তিচুক্তি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

খার্তুম, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- সুদান এখনও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক শান্তি চুক্তি লঙ্ঘন করে দারফুর প্রদেশে অস্ত্র পাঠাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এ অভিযোগ করেছে। ২০০৫ সালে জাতিসংঘ সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং ২০০৬ সালে সুদান সরকার এবং বিদ্রোহী সুদানিজ লিবারেশন মুভমেন্ট (এসএলএম) এর মধ্যে শান্তিচুক্তি হয়। জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং শান্তিচুক্তির আওতায় গোলযোগপূর্ণ দারফুরে সুদান সরকারের অস্ত্র সরবরাহ নিষিদ্ধ রয়েছে। কিন্তু অ্যামনেস্টি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "সুদান সরকার এখনও নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দারফুরে অস্ত্র পাঠিয়ে চলেছে।" এর প্রমাণস্বরূপ অ্যামনেস্টি কিছু ছবিও প্রকাশ করেছে। এতে সেনা বিমান, রুশ নির্মিত হেলিকপ্টার এবং এন্টেনোভ বিমানও দেখা গেছে। এছাড়া, সেনা ট্রাকে করে কন্টেইনার ভরে নেওয়ার ছবিও প্রকাশ করেছে অ্যামনেস্টি। এই অস্ত্র সরবরাহের কারণে দারফুরে হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অ্যামনেস্টি অভিযোগ করেছে। তারা বলেছে, দারফুরে ক্ষুদ্রাস্ত্রের বিস্তার, সেনা যান প্রবেশ প্রভৃতি কারণে ত্রাণকাজে নিয়োজিতদের ওপর সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। উলে