২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের ইরাক থেকে সেনা কমানো উচিত: রিপাবলিকান সিনেটর

ইরাক থেকে সেনা কমানো এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ মালিকি সরকারকে অপসারণের দ্বিমুখী চাপে পড়েছে যুক্তরষ্ট্রের বুশ প্রশাসন। ডেমোক্রেটদের পাশাপাশি এক শীর্ষস্থানীয় মার্কিন রিপাবলিকানও ইরাক থেকে সেনা কমাতে শুরু করার দাবি তুলেছেন। বৃহস্পতিবার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ওয়ার্নার এ 'বড়দিনের' আগেই কিছু সেনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ওয়াশিংটন, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক থেকে সেনা কমানো এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ মালিকি সরকারকে অপসারণের দ্বিমুখী চাপে পড়েছে যুক্তরষ্ট্রের বুশ প্রশাসন। ডেমোক্রেটদের পাশাপাশি এক শীর্ষস্থানীয় মার্কিন রিপাবলিকানও ইরাক থেকে সেনা কমাতে শুরু করার দাবি তুলেছেন। বৃহস্পতিবার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ওয়ার্নার এ 'বড়দিনের' আগেই কিছু সেনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। ভার্জিনিয়ার সিনেটর এবং কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির অন্যতম রিপাবলিকান নেতা জন ওয়ার্নার বলেছেন, ইরাকে স্থিতিশীলতা আনতে রাজনৈতিক সমঝোতায় ব্যর্থ হয়ে মালিকি 'আমাদের সেনাদের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে'। তিনি বলেন, ইরাকি সরকারকে সত্যিকার অর্থে মাঠে নামতে বাধ্য করতে আগামী মাসেই কিছুমাত্রায় সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা দেওয়া উচিৎ বুশের। তিনি বলেন,"কিছু সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করার কাজ শুরু না করে একটা জাতি হিসেবে আমরা আমাদের সেনাদেরকে ক্রমাগত মৃত্যু আর পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে পারি না।" আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যানের সঙ্গে দুদিনের ইরাক সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে ওয়ার্নার এসব কথা বলেন। ওয়ার্নার আরও পরামর্শ দেন, বুশ প্রশাসনের উচিৎ এখনই সেনা প্রত্যাহার শুরু করা। তিনি বলেন 'ধরা যাক ৫০০০' সেনাকেই আপনি বড়দিনের আগে দেশে ফিরিয়ে আনলেন। ইরাকে এখন যুক্তরাষ্ট্রের প্রায় ১,৬০,০০০ সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১৫ ঘ.