২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কানাডীয় দুই সেনাসহ নিহত ৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বুধবার এক হামলায় কানাডার দুই সেনা ও এক দোভাষী নিহত এবং দুই সাংবাদিক আহত হয়েছেন। কানাডীয় সেনাবাহিনী এ তথ্য জানায়। সেনা কর্মকর্তারা জানান, কান্দাহারের পশ্চিমাঞ্চলে একটি মিশন থেকে ফেরার পথে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ভ্যানকোভার, ব্রিটিশ কলাম্বিয়া, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বুধবার এক হামলায় কানাডার দুই সেনা ও এক দোভাষী নিহত এবং দুই সাংবাদিক আহত হয়েছেন। কানাডীয় সেনাবাহিনী এ তথ্য জানায়। সেনা কর্মকর্তারা জানান, কান্দাহারের পশ্চিমাঞ্চলে একটি মিশন থেকে ফেরার পথে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। কান্দাহার থেকে ৫০ কিলোমিটার দূরের ওই ঘটনায় অপর এক সেনাও আহত হন। নিহত দুই সেনার নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রমেই সহিংস হয়ে ওঠা কান্দাহার অঞ্চলে কানাডার প্রায় দুই হাজার ছয়শ' সেনা মোতায়েন রয়েছে। আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত কানাডার ৬৯ জন সেনা নিহত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/২০১২ ঘ.