২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ ২০ জন নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ বাইজি শহরে বুধবার পুলিশের স্থানীয় সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যও আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

বাগদাদ, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ বাইজি শহরে বুধবার পুলিশের স্থানীয় সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যও আছে। পুলিশ জানায়, বাগদাদ থেকে ১৮০ কিলোমিটার উত্তরে বাইজি শহরে আত্মঘাতী বোমা হামলাকারী একটি জ্বালানী ট্যাংকার নিয়ে পুলিশ দপ্তরের সামনের গেটে আঘাত করে। বাইজি হাসপাতালের প্রধান ড. থামির কাওয়ান জানান, বিস্ফোরণে পুলিশ ও বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে। জুনে মূল দপ্তরে মারাত্মক এক হামলায় ১৩ পুলিশসহ ২৭ জন নিহত হওয়ার পর পুলিশের এ দপ্তরটি সদর দপ্তর হিসাবে কয়েক দিন আগেই কাজ শুরু করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০১০ ঘ.