২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী ১৩ নেতা গ্রেফতার

মিয়ানমারের সামরিক সরকার বুধবার জান্তাবিরোধী শীর্ষস্থানীয় ১৩ জন নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্যরাতের পর ইয়াঙ্গুনে কয়েক দফা অভিযান চালিয়ে ওই সাবেক ছাত্রনেতাদের গ্রেফতার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 09:02 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ইয়াঙ্গুন, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টর্সা) - মিয়ানমারের সামরিক সরকার বুধবার জান্তাবিরোধী শীর্ষস্থানীয় ১৩ জন নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্যরাতের পর ইয়াঙ্গুনে কয়েক দফা অভিযান চালিয়ে ওই সাবেক ছাত্রনেতাদের গ্রেফতার করা হয়। ব্যাপক জ্বালানি মূল্য বৃদ্ধি, অবনতিশীল জীবন মান এবং লাগামহীন গতিতে বেড়ে চলা মূল্যস্ফীতির প্রতিবাদে বুধবারের পরিকল্পিত একটি বিােভ কর্মসূচির প্রাক্কালে তাদের গ্রেফতার করা হল। উল্লেখ্য, পূর্ব ঘোষণা ছাড়াই মিয়ানমার সরকার গত সপ্তায় জ্বালানির মূল্য প্রায় ৫০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। বিােভ দমনের ল্েয বুধবার ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় সশস্ত্র পুলিশও মোতায়েন করে জান্তা সরকার। মিয়ানমারের সরকার নিয়ন্ত্রিত সব সংবাদপত্রে দেওয়া এক ঘোষণায় জান্তা সরকার জানিয়েছে, 'গণ - অসন্তোষ সৃষ্টিতে উস্কানি দেওয়ার এবং রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তাকে হেয় করার' অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযোগের জন্য তাদের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। গ্রেফতার ১৩ জনের মধ্যে রয়েছেন ১৯৮৮ সালের ছাত্র অভ্যুত্থানের নেতা মিন কো নেইং, কো কো গি, মিন জেয়া, কো জিমি, কো পিয়নি চো, আর্ন্ট বে কাইয় এবং কো মায়া আয়া। সেনাবাহিনীর মাধ্যমে ব্যপক নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে ওই ছাত্র অভ্যুত্থান দমন করেছিল সরকার। যুক্তরাষ্ট্র, কানাডিয়ান ও ইউরোপিয়ান মানবাধিকার পুরস্কার বিজয়ী সাবেক ছাত্রনেতা মিন কো নেইং ১৫ বছর কারাভোগের পর ২০০৪ সালের নভেম্বর মাসে মুক্তি পান। কিন্তু গত সেপ্টেম্বর মাসে আবারও তাকে চার মাসের জন্য আটক করা হয়েছিল। এদিকে ওয়াশিংটন ভিত্তিক ইউএস ক্যাম্পেইন ফর বার্মা বলেছে, তারা আশঙ্কা করছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে অসদাচরণ করা হতে পারে। এক বিবৃতিতে সংগঠনটির নীতি নির্ধারণী পরিচালক আং ডিন বলেন, "মিন কো নেইং এবং গ্রেফতার অন্যান্য নেতারা এর আগে যখন কারাগারে ছিলেন তখন তাদেরকে ব্যাপক নির্যাতন করা হয়েছিল এবং বর্তমানে আমরা তাদের আসু মঙ্গল নিয়ে খুবই উদ্বিগ্ন।" মিন কো নেইং এর 'প্রজন্ম '৮৮ ছাত্র জোট' জ্বালানির মূল্য বৃদ্ধির নিন্দা জানিয়ে গত রোববার ইয়াঙ্গুন নগর কেন্দ্রে একটি শান্তিপূর্ণ বিােভ কর্মসূচি পালন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২০ ঘ.