২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম নির্বাচনের দিকে যেতে পারে ভারত

নির্ধারিত সময়ের এক বছর আগেই ২০০৮ সালে সাধারণ নির্বাচনের দিকে যেতে পারে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের সঙ্গে বিরোধের কারণেই আগাম নির্বাচনের বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও বিশেষজ্ঞ মহলের আলোচনায় চলে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

নয়া দিল্লি, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নির্ধারিত সময়ের এক বছর আগেই ২০০৮ সালে সাধারণ নির্বাচনের দিকে যেতে পারে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের সঙ্গে বিরোধের কারণেই আগাম নির্বাচনের বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও বিশেষজ্ঞ মহলের আলোচনায় চলে এসেছে। পরমাণু চুক্তি নিয়ে বিরোধের ফলে আর যাই হোক সরকার ও তার সমর্থক কমিউনিস্টদের মধ্যকার সম্পর্কের গভীর খুঁত বেরিয়ে পড়েছে। বামপন্থীরা কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিচ্ছে। এ নিয়ে সরকারের সঙ্গে তাদের বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। তবে দুপক্ষের কেউ যদি আগাম নির্বাচন না চায় তাহলে তারা বিরাজমান সংকট নিরসনের দিকে যেতে পারে। কিন্তু দুপক্ষের সম্পর্ক এত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে ২০০৯ সালের মে মাস নাগাদ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে তারা আলাদা হয়ে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহেশ রঙ্গরাজন বলেন, "এটা শেষের সূচনা।" তিনি আরও বলেন, "আমি মনে করি আগাম নির্বাচন একটি বাস্তবতা। তা যে আগামী দু মাসের মধ্যেই হবে এমন নয়। তবে ২০০৯ সালের আগে খুব সম্ভবত ২০০৮ এর প্রথম দিকে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি।" খুব ভালো সময়েও কংগ্রেস ও বামপন্থীদের মধ্যে সুসম্পর্ক ছিল না। বিরোধী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতার বাইরে রাখার জন্য দুপক্ষের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তাকে সুবিধা প্রাপ্তির বিয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। কেননা বামপন্থীদের শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গ এবং কেরালায় কংগ্রেসের সঙ্গে তাদের তিক্ত বিরোধ রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখর গুপ্ত লিখেছেন, "বামপন্থীদের ওপর কংগ্রেসের আস্থা কখনো ছিল না। অন্যদিকে কংগ্রেসের ওপরও বামদের আস্থা সে রকমই নাই বললেই চলে।" তিনি লিখেছেন, "যাই ঘটুক না কেন, আগাম নির্বাচনের বিষয়টি রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনায় আছে। এখন দেখার বিষয় কংগ্রেস কবে এর দিনক্ষণ ঠিক করে।" পার্লামেন্টে চার বাম দলের জোট বামফ্রন্টের আসন ৬০টি। এর জোরে তারা কংগ্রেসকে চুক্তি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছে অন্যথা এর পরিণতি হবে মারাত্মক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, পরিস্থিতি আস্থা ভোটে গড়াতে পারে সে রকম শক্ত বিরোধিতা তারা নাও করতে পারে। নির্বাচন যুদ্ধ শুরুর জন্য তারা কেউই এ ইস্যুটি বেছে নেবে না। রাজনৈতিক বিশ্লেষক প্রেম শংকর ঝা বলেন, বামপন্থীরা তর্জন গর্জনই করবে। কিন্তু কংগ্রেস যদি তাদের বিরুদ্ধে কঠোর না হয় বা দমনপীড়ন না করে তবে তারা কংগ্রেসকে ত্যাগ করবে না। তারা মুখ রক্ষার ফরমূলা খুঁজে বেড়াবে।" ঝা বলেন, "বামপন্থীরা জানে এ মুহূর্তে নির্বাচন হলে সেটা খুব খারাপই হবে।" পশ্চিমবঙ্গে কারখানার জন্য বামফ্রন্ট সরকারের কৃষি জমি অধিগ্রহণ প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র আন্দোলন সংগ্রাম এবং কেরালায় নিজেদের মধ্যে বিরোধের কারণে বামদের মর্যাদাহানি ঘটেছে। কলাম লেখক করন থাপার জানান, কমিউনিস্টরা আপোষের সুযোগ রেখেছে। কারণ তারা একেবারে পরিস্কারভাবে সরকারকে চুক্তিটি পর্যালোচনা করার আহ্বান জানায়নি। তাছাড়া 'মারাত্মক পরিণতি' কি সেটাও তারা ষ্পষ্ট করে বলেনি। তিনি বলেন, "সমস্যা হচ্ছে দুপক্ষই টান টান দড়ির ওপর দিয়ে হাঁটছে। যে কারো পা হড়কে যেতে পারে। ক্ষোভের কারণে হোক আর মর্যাদাহানির জন্য হোক যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।" রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আবার দুপক্ষের মধ্যে যদি আপোষও হয় তবু আগামী বছর নির্বাচনের সম্ভাবনা বাড়ছেই। কংগ্রেসের একজন নেতা স