নয়াদিল্লি, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে সরকার পরিচালিত তেলশিল্প কারখানাগুলোর প্রায় ৪৫ হাজার শ্রমিক মঙ্গলবার বর্ধিত বেতনের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। কর্মকর্তারা বলছেন, শ্রমিকদের এ ধর্মঘটের ফলে তেল সরবরাহ হ্্রাস পেতে পারে।
তেলশিল্প কর্মীদের সংগঠন "অয়েল সেক্টর অফিসার্স' এসোসিয়েশন" এর নেতা অশোক সিং রয়টার্সকে বলেন, সরকারের সঙ্গে সর্বশেষ আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার ঘোষিত ধর্মঘট পরিকল্পনা মাফিকই এগিয়ে যাবে।
ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানির শ্রমিকরা এ ধর্মঘট করছেন। প্রায় এক বছর আগে একই দাবিতে তারা একই কর্মসূচি নিয়েছিল। তবে সরকারের প্রতিশ্র"তির পরিপ্রেক্ষিতে তখন ধর্মঘট শুরু হওয়ার কয়েক ঘণ্টা বাদে শ্রমিক ইউনিয়ন তা প্রত্যাহার করে নিয়েছিল।
অশোক সিং বলেন, "আমরা এখন ধর্মঘট করছি। সরকার আমাদের আমন্ত্রণ জানালে আবারও আলোচনা করার জন্য আমরা মিলিত হব। "
ভারতের সবচেয়ে বেশি তেল শোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) এর চেয়ারম্যান সোমবার বলেন, ধর্মঘটের ফলে তাদের ১০টি শোধনাগারের তেল উৎপাদন কমে যাবে। তিনি জানান, এসব শোধনাগার থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন হয়ে থাকে, যা ভারতের তেল চাহিদার প্রায় অর্ধেক মিটিয়ে থাকে।
শ্রমিক ইউনিয়নের একজন নেতা বলেন, ধর্মঘটের ফলে ওই তেলশিল্প কোম্পানিগুলোর প্রতিদিন প্রায় ৪৫ বিলিয়ন রূপি লোকসান হতে পারে।
২০০৬ সালের সেপ্টেম্বর মাসে একই শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে বর্ধিত বেতনের দাবির বিষয়ে বিচার-বিবেচনা করা হবে
bdnews24