ওয়াশিংটন, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষস্থানীয় অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, গোটা বিশ্ব মার্কিনিদের জন্য ছয় মাস আগের তুলনায় এখন আরও বিপজ্জনক। একটি নতুন জরিপে এ তথ্য পাওয়া গেছে।
জরিপ ফলে দেখা গেছে, নীতি বিশেষজ্ঞদের বেশির ভাগই ইরাক যুদ্ধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ব্যর্থ লড়াইকে সমর্থন করেন।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস প্রকাশিত সাময়িকী ফরেন পলিসি এবং সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস যৌথভাবে ১০৮ জন বিশেষজ্ঞর অধিকাংশের ওপর জরিপ চালায়। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন কার্যকরের ব্যবস্থা এবং গোয়েন্দা সংস্থার উল্লেখযোগ্য উন্নতি হলেও আগামী দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে আবারও ১১ সেপ্টেম্বরের মত বড় ধরণের হামলা হতে পারে।
ফরেন পলিসি সাময়িকীর সেপ্টেম্ব/অক্টোবর সংস্করণে এ জরিপ ফল সন্তাসবাদ সূচক হিসাবে এসেছে।
২৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত জরিপটি চালানো হয়।
জরিপ ফল অনুসারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য যে সব দেশ হুমকি হতে পারে তাদের মধ্যে শীর্ষে আছে পাকিস্তান।
বিশেষজ্ঞদের ৩৫ শতাংশ বলেছেন, পাকিস্তান হবে আল কায়েদার পরবর্তী শক্ত ঘাঁটি। ২২ শতাংশ মত দিয়েছেন ইরাক। তার পরের নামগুলো হলো সোমালিয়া-১১ শতাংশ, সুদান-৮ শতাংশ, আফগানিস্তান-৭ শতাংশ।
মার্কিন বিদেশ নীতি বিশেষজ্ঞদের ৭৪ শতাংশ বলেছেন পাকিস্তান আগামী ৩ বা ৫ বছরের মধ্যে সন্ত্রাসীদের হাতে পরমাণু প্রযুক্তি তুলে দিতে পারে। এ বিষয়ে তাদের পরের আশঙ্কা উত্তর কোরিয়াকে নিয়ে। বিশেষজ্ঞদের ৪২ শতাংশ মনে করে উত্তর কোরিয়া সন্ত্রাসীদের হাতে ওই প্রযুক্তি তুলে দেবে। ৩৮ শতাংশ বলেছে, রাশিয়াও এ বিপদ ঘটাতে পারে। ৩১ শতাংশের আশঙ্কা ইরানকে নিয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১১৫৬ ঘ.
bdnews24