কাবুল/বার্লিন, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে বন্দুকধারীদের হাতে অপহৃত জার্মান নারীকে মুক্তি দেওয়া হয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বিকালে ক্রিস্টিনা বারবারা মিয়ার নামের ওই দাতাসংস্থা কর্মীর মুক্তির কথা জানিয়েছে। তাকে মুক্ত করতে সব ধরণের প্রচেষ্টা চালানোর জন্য জার্মান সরকারের কাছে আহ্বান জানিয়ে একটি ভিডিওচিত্র প্রচারের কয়েক ঘণ্টা পরই তার মুক্তির খবর জানানো হয়।
একটি পশ্চিমা দাতাসংস্থার কর্মী ক্রিস্টিনা শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্টুরেন্ট থেকে অপহৃত হন। সে সময় সেখানে তিনি তার স্বামীর সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন।
ক্রিস্টিনার অপহরণের ঘটনাটি ছিল গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে কাবুল থেকে কোনো পশ্চিমা নাগরিকের অপহৃত হওয়ার প্রথম ঘটনা।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "অপহৃত ওই নারী এখন জার্মান দূতাবাসে।"
এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোলো - তে স
bdnews24