বেইিজিং, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব চীনের কয়লা খনিতে বন্যার পানি ঢুকে আটকা পড়া ১৮০ জনেরও বেশি খনিশ্রমিকের বেঁচে থাকার আশা খুবই কম বলে রোববার জানিয়েছে উদ্ধারকারীরা। শুক্রবার অত্যধিক বৃষ্টির কারণে দুটি খনিতে বন্যার পানি ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। চীনে কয়লাখনিতে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটলেও স্মরণকালের অন্যতম ভয়াবহ এ বিপর্র্যয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সবাই।
সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায় শাংডং প্রদেশের খনিটি থেকে উদ্ধারকারীরা প্রায় ছয়শ' শ্রমিককে বের করে আনতে পারলেও রোববার বিকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি আটকা পড়া ১৮১ শ্রমিককে।
সরকারি মালিকানাধীন হুয়াইউয়ান মাইনিং কর্পোরেশেনের খনিতে ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ভেতর থেকে ৫৮৪ জনকে নিরাপদে বের করে আনতে পারলেও খনিটিতে আটকা পড়ে আছেন আরও ১৭২ জন শ্রমিক। এছাড়া এর পাশের আরেকটি খনিতে আটকা পড়েছেন আরও ৯ শ্রমিক।
ভারী বৃষ্টিপাতের কারণে বেইজিংয়ের ৫৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে সিনতাই অঞ্চলে ওয়েন নদীর পাড়ের ১৬০ ফুট দীর্ঘ একটি বাঁধ ভেঙ্গে গিয়ে খনি অঞ্চল প
bdnews24