২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে আফগানদের নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান প্রেসিডেন্ট কারজাইয়ের

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই স্বাধীনতা দিবসে জাতিকে নিজের পায়ে দাাঁড়ানোর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার ৮৮ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রোববার কাবুলে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেছেন, আফগানদের উচিত হবে ভবিষ্যতে তাদের দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কাবুল, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই স্বাধীনতা দিবসে জাতিকে নিজের পায়ে দাাঁড়ানোর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার ৮৮ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রোববার কাবুলে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেছেন, আফগানদের উচিত হবে ভবিষ্যতে তাদের দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করা। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে আফগানিস্তানের তালেবান সরকার উৎখাত হয়। সেই থেকে দেশটি তার নিরাপত্তা এবং অর্থনীতির উন্নয়নের জন্য বিদেশি সেনা ও দাতা সংস্থার ওপর বিশেষভাবে নির্ভর করে আসছে। কাবুলের খেলার মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রোতার উদ্দেশ্যে কারজাই বলেন, "স্বাধীনতা অর্জন করা এক কথা। তবে স্বাধীনতা রক্ষা করা আলাদা কথা।" তিনি বলেন, " আমাদের প্রিয় আফগানিস্তান যেন আর কোনো হামলা, হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের শিকার না হয় আমাদের প্রত্যেককে অবশ্যই সেই শিক্ষা অর্জন করতে হবে। যাতে করে আমরা বিদেশি সাহায্যর প্রয়োজন থেকে আমাদেরকে মুক্ত করতে পারি।" আফগানিস্তানে লাগামহীন দুর্নীতি, নিরাপত্তাহীনতা ও স