২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি ইরাকি সরকার: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শনিবার বলেছেন, রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরাকি সরকারকে এখনও "অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ" এর সুরাহা করতে হবে। ইরাক নীতি নিয়ে কংগ্রেসের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করার কয়েক সপ্তাহ আগে তিনি এ মন্তব্য করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ক্রাফোর্ড, টেক্সাস, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শনিবার বলেছেন, রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরাকি সরকারকে এখনও "অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ" এর সুরাহা করতে হবে। ইরাক নীতি নিয়ে কংগ্রেসের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করার কয়েক সপ্তাহ আগে তিনি এ মন্তব্য করলেন। বুশ তার সাপ্তাহিক বেতার ভাষণে বলেন, আনবার প্রদেশে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অগ্রগতি হচ্ছে। বর্তমানে সেখানকার প্রায় প্রত্যেক শহরেই একজন করে মেয়র এবং পৌর পরিষদ সক্রিয় রয়েছে। তিনি বলেন, "পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।" বুশ বলেন, "দুর্ভাগ্যবশত জাতীয় পর্যায়ের রাজনৈতিক অগ্রগতি স্থানীয় পর্যায়ের গতির সঙ্গে সঙ্গতি রক্ষা করতে পারছে না।" তিনি বলেন, প্রাদেশিক নির্বাচনের আয়োজনসহ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে বাগদাদের ইরাকি সরকারের। তবে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক অগ্রগতির একটা ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় পর্যায়ে। বুশ বলেন, "গণতন্ত্রে সময়ের পরিক্রমায় জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হয় স্থানীয় বাস্তবতা। আর ইরাকজুড়ে স্থানীয় স