২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন সামলানোর জন্য তৈরি হচ্ছে জ্যামাইকার মানুষ

হারিকেন 'ডীনের' আঘাত -পরবর্তী পরিস্থিতি সামলে উঠতে প্রয়োজনীয় জিনিষপত্র মজুদ শুরু করেছে ক্যারিবীয় দ্বীপ দেশ জ্যামাইকার মানুষ। ওই এলাকায় মৌসুমের প্রথম বড় ঝড় ডীনের সরাসরি ধাক্কা সামলানোর জন্য তৈরি হচ্ছে তারা। বিশৃংখলা এড়াতে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ২ দিনের জন্য কারফিউ জারি করেছে। দেশের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। পূর্ব ক্যারিবীয় অঞ্চলে ২৩০কিমি গতি নিয়ে আঘাত হানছে ঝোড়ো বাতাস। এতে এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে। জ্যামাইকা স্কুল, গির্জা ও জাতীয় ইনডোর স্টেডিয়ামকে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। দেশটি ছেড়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠা বিদেশী পর্যটকরা বিমানবন্দরে গিয়ে ফ্লাইট ধরার জন্য ভিড় জমাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 09:13 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

কিংসটন, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--হারিকেন 'ডীনের' আঘাত -পরবর্তী পরিস্থিতি সামলে উঠতে প্রয়োজনীয় জিনিষপত্র মজুদ শুরু করেছে ক্যারিবীয় দ্বীপ দেশ জ্যামাইকার মানুষ। ওই এলাকায় মৌসুমের প্রথম বড় ঝড় ডীনের সরাসরি ধাক্কা সামলানোর জন্য তৈরি হচ্ছে তারা। বিশৃংখলা এড়াতে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ২ দিনের জন্য কারফিউ জারি করেছে। দেশের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। পূর্ব ক্যারিবীয় অঞ্চলে ২৩০কিমি গতি নিয়ে আঘাত হানছে ঝোড়ো বাতাস। এতে এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে। জ্যামাইকা স্কুল, গির্জা ও জাতীয় ইনডোর স্টেডিয়ামকে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। দেশটি ছেড়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠা বিদেশী পর্যটকরা বিমানবন্দরে গিয়ে ফ্লাইট ধরার জন্য ভিড় জমাচ্ছে। ঝড়ের শিকার হচ্ছে হাইতি আর ডমিনিকান রিপাবলিকও । সেখানে কিছু উপকূলীয় অঞ্চলে সাগরের পানি ফুলে ফেঁপে উঠে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে