কাবুল, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আত্মগোপনে থাকা আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর শনিবার বিরল এক বার্তায় সে দেশের জনগণকে ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীকে আফগানিস্তান থেকে পশ্চিমা বাহিনীকে বিতাড়িত করতে জঙ্গি ইসলামী আন্দোলনে যোগ দেওয়ারও আহ্বান জানান।
ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার ৮৮তম বার্ষিকীর ঠিক আগে ক্বারী মোহাম্মদ ইউসুফ নামের একজন তালেবান মুখপাত্রের মাধ্যমে ওমর তার বার্তায় আফগানদের প্রতি ওই আবেদন জানান।
আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন নেতৃত্বাধীন ৫০ হাজার বিদেশি বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ আরেকবার দখল করে নিয়েছে উপনিবেশবাদী শক্তি।
তিনি বলেন, "ইসলাম এবং দেশের স্বাধীনতার ওই শত্র"রা গণতন্ত্র ও স্বাধীনতার নামে আবারও আফগানিস্তানের বিরুদ্ধে তাদের শয়তানিপূর্ণ প্রচারণায় নেমেছে। তারা আফগান জনগণকে বিভ্রান্ত করার এবং তা থেকে ফায়দা লুটার চেষ্টা করছে।"
ওমর তার বার্তায় আরও বলেন, "আমাদেরকে সব ধরনের ভাষাগত, আঞ্চলিক ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব পাশে সরিয়ে রেখে শত্র"র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তাটি রয়টার্সকে পড়ে শোনান।
যুক্তরাষ্ট্র মোল্লা ওমকে ধরার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩ ৫২ ঘ.
bdnews24