২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই তুরস্কের প্রেসিডেন্ট হতে পারেন গুল

এ মাসেই তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার অপেক্ষায় আছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ গুল। তাকে প্রেসিডেন্ট করার প্রথম প্রচেষ্টা সেনাবাহিনীসহ ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিবাদে ভণ্ডুল হয়ে যায়। এর জের ধরে ওই সময় প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এর্দোয়ান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আঙ্কারা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ মাসেই তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার অপেক্ষায় আছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ গুল। তাকে প্রেসিডেন্ট করার প্রথম প্রচেষ্টা সেনাবাহিনীসহ ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিবাদে ভণ্ডুল হয়ে যায়। এর জের ধরে ওই সময় প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এর্দোয়ান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেন। শক্তিশালী জেনারেলদের বিরোধীতা এবং আইনী চ্যালেঞ্জের হুমকি সত্ত্বেও আব্দুল্লাহ গুলের দল ক্ষমতাসীন একে পার্টি আশাবাদী যে এবার তিনি জয়লাভ করবেন। প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে তুরস্কের নবনির্বাচিত পার্লামেন্ট আগামী সোমবার থেকে কয়েক দফা ভোটগ্রহণ শুরু করবে। ২৮ আগস্ট অনুষ্ঠেয় তৃতীয় দফা ভোটে জয় প্রত্যাশা করছেন গুল। ওই দফায় তাকে ৫৫০ আসনের পার্লামেন্টে কেবল সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই চলবে। পার্লামেন্টে তার দল ক্ষমতাসীন একে পার্টির ৩৪১ জন সদস্য আছে। গুলের প্রার্থীতার বিষয়ে দলের উৎসাহের কথা উল্লেখ করে একে পার্টির সাংসদ এজিমেন বাগিস রয়টার্সকে বলেন, "তুরস্কের ১১-তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন গুল এবং আমি ভবিষ্যদ্বাণী করছি, তিনি হবেন তুর্কি ইতিহাসের সবচেয়ে সফল প্রেসিডেন্টদের একজন।" গুল এবং তার ঘনিষ্ঠ মিত্র প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগান বলছেন, প্রায় ৪৭ শতাংশ ভোট পেয়ে দল জুলাই মাসে যে বিজয় পেয়েছে তা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য জনগণের জোরাল সমর্থন এনে দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে। আব্দুল্লাহ গুল দক্ষ কূটনীতিক হিসাবে তুরস্কে অত্যন্ত সম্মানিত। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে গ্র"পটির সঙ্গে তুরস্কের আলোচনা শুরু নিশ্চিত করতে তিনিই সাহায্য করেন। কিন্তু ইসলামপন্থী অতীত এবং স্ত্রী মাথায় স্কার্ফ পরায় তুরস্কের শক্তিশালী সেনা কর্মকর্তারা এবং প্রধান বিরোধীদল সিএইচপি তার প্রার্থীতার বিরোধীতা করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/