২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সশস্ত্র বাহিনীকে 'সন্ত্রাসী' তালিকাভুক্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার 'দ্য নিউইয়র্ক টাইমস' পত্রিকা এ খবর দিয়েছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সত্যি সত্যি এ ঘোষণা দিলে এটিই হবে কোন স্বার্বভৌম রাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার প্রথম ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ওয়াশিংটন, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার 'দ্য নিউইয়র্ক টাইমস' পত্রিকা এ খবর দিয়েছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সত্যি সত্যি এ ঘোষণা দিলে এটিই হবে কোন স্বার্বভৌম রাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার প্রথম ঘটনা। পত্রিকাটি জানায়, দীর্ঘদিন ধরে ইরানকে সন্ত্রাসবাদীদের সমর্থক রাষ্ট্র হিসাবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। এখন বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে সেটা হবে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও বেশি মুখোমুখি অবস্থান নেওয়ার একটি বার্তা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ ছাড়া দেশটি প্রতিবেশি ইরাক ও আফগানিস্তানে অস্থিতিশলীলতা সৃষ্টির জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে। তবে ইরান বরাবরই এ সব অভিযোগ অস্বীকার করে আসছে। মাকির্ন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস্ জানায়, বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের এ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন আর্থিক হিসাব এবং অন্য সম্পদ জব্দ করতে পারবে। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বর্তমান শাসনামলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও বেশি করে বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। পৃথক এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের প্রধান লক্ষ্য হবে বিপ্লবী গার্ডের বিভিন্ন ইউনিট এবং এর সেনাদের সঙ্গে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগসহ এর বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক। পত্রিকাটি আরও জানায়, মার্কিন প্রশাসন ইরানি বাহিনীর বেশ কয়েকটি বাণিজ্যিক কার্যক্রমের একটি তালিকা তৈরির পরিকল্পনা নিয়েছে। তবে এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তাৎক্ষণিক কোন মতামত জানা যায়নি। নিউইয়র্ক টাইমস্ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরও জানায়, এ মাসেই পরিকল্পনাটি কার্যকর করা হতে পারে। তবে পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি ইরানের ওপর আরও স