নয়াদিল্লি, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের ৬০ তম স্বাধীনতা দিবসে জাতিকে দারিদ্র, অজ্ঞতা আর রোগব্যাধি থেকে মুক্তির জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণে বুধবার তিনি এ আহ্বান জানান। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শ শ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং দেশী বিদেশী কূটনীতিক ওই অনুষ্ঠানে অংশ নেন। সহিংসতার আশঙ্কায় কাশ্মির থেকে আসাম পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই দেশব্যাপী স্বাধীনতা দিবসের কর্মসূচি পালিত হয়।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন,"দেশের বিস্তীর্ণ এলাকাকে উন্নয়ন বঞ্চিত রেখে বিচ্ছিন্ন দ্বীপের মতো প্রবৃদ্ধি নিয়ে একটি জাতি হিসেবে এগোতে পারে না ভারত। যেখানে কেবল মুষ্টিমেয় লোকের কাছেই ওই প্রবৃদ্ধির সুফল পৌঁছাচ্ছে।"
ভারতীয় পতাকার সাদা, সবুজ আর কমলা রঙের পোশাকে সজ্জিত শত শত শিশুর নয়নাভিরাম ক্রীড়াশৈলীর এক মনোরম অনুষ্ঠানে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ।
মনমোহন তার ভাষণে বলেন," দারিদ্র, অজ্ঞতা এবং রোগব্যাধির বিরুদ্ধে অনেক লড়াইয়ে সাফল্য পেয়েছি আমরা। কিন্তু আমরা কি বলতে পারবো যে ওই যুদ্ধে জয়ী হয়েছি আমরা।"
ভারত যেমন একদিকে পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধিষ্ণু অর্থনীতির দেশ তেমনি সারা পৃথিবীতে ধনী দরিদ্রের বৈষম্যের বিবেচনাতেও দেশটি শীর্ষস্থানীয়। লাখ লাখ মানুষ সেখানে দৈনিক এক ডলারেরও অনেক কমে জীবিকা নির্বাহ করে থাকে।
লালকেল্লায় এ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা মহাত্মা গান্ধী, দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহেরু এবং তার কন্যা নিহত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী।
'অপুষ্টির সমস্যাকে' জাতির লজ্জা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,"অপুষ্টির সমস্যা একটি জাতীয় লজ্জা"। তিনি বলেন," আগামী পাঁচ বছরের মধ্যে অপুষ্টি দূরীকরণে কঠোর পরিশ্রম করে সমস্যা সমাধান করতে জাতির প্রতি আহ্বান জানাই আমি।"
সা
bdnews24