২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নেতানিয়াহু লিকুদ পার্টি প্রধান পুনর্র্নির্বাচিত

ইসরায়েলের প্রধান বিরোধীদল ডানপন্থী লিকুদ পার্টি প্রধান পদের পুনর্নির্বাচনে সহজেই জয়লাভ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

জেরুজালেম, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধান বিরোধীদল ডানপন্থী লিকুদ পার্টি প্রধান পদের পুনর্নির্বাচনে সহজেই জয়লাভ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। লিকুদ পার্টি প্রধান নির্বাচনের জন্য মঙ্গলবার পার্টিতে ভোটাভুটি হয়। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নেতানিয়াহু তার প্রধান প্রতিদ্বন্দ্বী পশ্চিম তীরের অধিবাসী মোশে ফিগলিনকে পরাজিত করেছেন। যিনি ফিলিস্তিনিদের কাছে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন। মঙ্গলবার সহজ জয়ের পর ৫৭ বছর বয়সী নেতানিয়াহু এক বিজয় ভাষণে বলেন, "আজ রাতে অভ্যন্তরীণ যুদ্ধ শেষ হয়েছে এবং এখন আমরা ইসরায়েলকে নতুন নেতৃত্ব উপহার দেওয়ার ওপর জোর দেব।" পরে সাংবাদিকদের কাছে এক বক্তব্যে নেতানিয়াহু ডানপন্থি লিকুদ পার্টিকে মধ্যপন্থি রাজনৈতিক দলে পরিণত করার ইঙ্গিত দেন। বিশ্লেষকরা মনে করছেন, আগামী সাধারণ নির্বাচনে নেতানিয়াহুই হবেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের প্রধান প্রতিদ্বন্দ্বী। ওলমার্ট মধ্যপন্থী কাদিমা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ২০১০ সালে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সা