২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বিশ্বের প্রবীণতম ব্যক্তির ১১৪ বছরে মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা জাপানের ইয়ুন মিনাগাওয়া মারা গেছেন। সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে জাপানের বার্তা সংস্থা কিয়োদো। ১১৪ বছর বয়সে মৃত্যুবরণ করে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসাবে গিনেস বুকে জায়গা করে নিলেন মিনাগাওয়া। কিয়োদো জানায়, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ফুকুওকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা জাপানের ইয়ুন মিনাগাওয়া মারা গেছেন। সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে জাপানের বার্তা সংস্থা কিয়োদো। ১১৪ বছর বয়সে মৃত্যুবরণ করে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসাবে গিনেস বুকে জায়গা করে নিলেন মিনাগাওয়া। কিয়োদো জানায়, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা আরও জানায়, মিনাগাওয়ার জন্ম ১৮৯৩ সালে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা প্রদেশের ফুকুচি শহরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১৩৪ ঘ.