২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে সম্মেলন হবে শিগগিরিই: মালিকি

ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি রোববার বলেছেন, দেশে সঙ্কট নিরসনে আগামী দু'একদিনের মধ্যে নেতাদের বহুল প্রতীক্ষিত সম্মেলন শুরু হবে। বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মালিকির 'জাতীয় ঐক্যের' সরকার থেকে সুন্নি আরব ব্লক পদত্যাগ করায় ইরাকে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বাগদাদ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি রোববার বলেছেন, দেশে সঙ্কট নিরসনে আগামী দু'একদিনের মধ্যে নেতাদের বহুল প্রতীক্ষিত সম্মেলন শুরু হবে। বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মালিকির 'জাতীয় ঐক্যের' সরকার থেকে সুন্নি আরব ব্লক পদত্যাগ করায় ইরাকে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। এ বিষয়ে মালিকি বলেছেন, হয় তিনি পদত্যাগীদের ফিরিয়ে আনবেন না হয় তাদের পরিবর্তে নতুন কাউকে নিয়োগ করবেন। তিনি বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছি তার সমাধান খুঁজে বের করতে হবে আমাদের। রাজনৈতিক প্রক্রিয়ার মূল ইস্যূগুলো নিয়ে আলোচনার জন্য সব দলের নেতাদের নিয়ে আমি এই সম্মেলন আহ্বান করেছি।" তিনি বলেন, "আগামীকাল অথবা পর দিন এ সম্মেলন হবে।" মার্কিন কর্মকর্তারা এ সম্মেলনকে সরকারের জন্য একটি ভাঙা-গড়ার মুহূর্ত বলে অভিহিত করেছেন। ইরাকে সহিংসতা দমনে ২০০৬ সালে সব দলের অংশগ্রহণে সরকার গঠন করা হয়। শিয়া ও কুির্দদের সঙ্গে সরকারের তৃতীয় শক্তি সুন্নি আরব ব্লকের ৬ মন্ত্রী চলতি মাসে পদত্যাগ করলে সরকার মারাত্মক সংকটে পড়ে। মালিকি বলেন, "সরকার থেকে সুন্নি আরবদের বাদ দেওয়া হবে না।" প্রধানমন্ত্রী জানান, সুন্নি আরব ব্লকের ফিরে আসার ব্যাপারে তিনি আশাবাদী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৮৪১ ঘ.