নাইরোবি, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গোটা বিশ্ব লজ্জাজনকভাবে সোমালিয়ায় যুদ্ধাপরাধের ব্যাপারে নীরব বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার গ্র"পটি এ অভিযোগ করে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, রাজধানী মোগাদিসুর বাসিন্দারা এক বছর ধরে সরকারি, ইথিওপীয় ও ইসলসামপন্থী বাহিনীর যুদ্ধাপরাধের শিকার।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার গ্র"পটির অভিযোগ, ইথিওপীয় সেনারা জনবহুল এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ করেছে। তারা হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং সেখানে লুটপাট করেছে। এ ছাড়া তারা সাধারণ নাগরিকদের হত্যা করেছে।
তাদের পাশাপাশি সোমালিয়ার সরকারি বাহিনীও লড়াই করছে। কিন্তু তারা যুদ্ধ এলাকার মানুষকে আগেভাগে সতর্ক করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা সম্পদ লুণ্ঠন এবং বন্দিদের সঙ্গে বাজে আচরণ করেছে। জরুরি সহায়তা সরবরাহে বাধা দিয়েছে।
ইসলামপন্থী বাহিনী জনগণের মধ্যে অবস্থান নিয়ে তাদের ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। তারা শত্র"কে জীবন্ত পুড়িয়ে হত্যা করাসহ নানা ধরণের অপরাধ করেছে।
'শেল-শকড্ : সিভিলিয়ান আন্ডার সেইজ ইন মোগাদিুস' শিরোনামে সোমালিয়ার যুদ্ধাপরাধ বিষয়ক এক প্রতিবেদনে এইচআরডব্লিউর নির্বাহী পরিচালক কেন রথ বলেন, " যুদ্ধরত পক্ষগুলো মোগাদিসুর অধিকাংশ বাসিন্দার সঙ্গে অপরাধমূলক অবহেলা প্রদর্শন করেছে।"
তিনি বলেন, "তারা যুদ্ধের বেআইনি পদ্ধতি অবলম্বন করায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা বিপর্যয়কর অবস্থা পৌঁছেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৭৮২ ঘ.
bdnews24