২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ যাত্রী নিহত

ভারতের উত্তরাঞ্চলে রোববার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বাসযাত্রী মারা গেছেন। এছাড়া পুড়ে আহত হয়েছেন আরও ১৬ যাত্রী। সোমবার একটি পত্রিকা এ খবর জানিয়েছে। হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, রাস্তার উপর ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংস্পর্শে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় যাত্রী বোঝাই বাসটি উত্তর প্রদেশের চাঁদপুর গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। মাথার উপর ঝুলে থাকা তারের সঙ্গে লাগা মাত্রই বাসটির টায়ারগুলোতে আগুন ধরে যায়। তা দেখে আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে যেয়েই বেশিরভাগ লোকের প্রাণহানি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 09:44 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

নয়াদিল্লি, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের উত্তরাঞ্চলে রোববার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বাসযাত্রী মারা গেছেন। এছাড়া পুড়ে আহত হয়েছেন আরও ১৬ যাত্রী। সোমবার একটি পত্রিকা এ খবর জানিয়েছে। হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, রাস্তার উপর ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংস্পর্শে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় যাত্রী বোঝাই বাসটি উত্তর প্রদেশের চাঁদপুর গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। মাথার উপর ঝুলে থাকা তারের সঙ্গে লাগা মাত্রই বাসটির টায়ারগুলোতে আগুন ধরে যায়। তা দেখে আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে যেয়েই বেশিরভাগ লোকের প্রাণহানি হয়। এক যাত্রী তার কাছে থাকা একটি কাঠের খুঁটি দিয়ে তারটি সরানোর চেষ্টা করেন। কিন্তু তারটি তখন পিছনের দিকে সরে যায় এবং তিনি তাতে স্পৃষ্ট হয়ে মারা যান। এ সময় শত শত স্থানীয় লোক অসহায়ভাবে বিদ্যুতায়িত বাসটির মধ্যে আটকা পড়া যাত্রীদের দিকে চেয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৮ঘ.