প্রিস্টিনা, সার্বিয়া আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কসোভো শনিবার জোর দিয়ে বলেছে, তারা এ বছর শেষেই সার্বিয়া থেকে স্বাধীনতা লাভের আশা করছে। পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া কসোভোর ভাগ্য নিয়ে শেষ মুহূর্তের আপোসরফার প্রচেষ্টা শুরু করার পর কসোভো এই আশা প্রকাশ করল।
রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইইউ এর দূতরা বেলগ্রেড থেকে কসোভোর সংখ্যাগরিষ্ঠ জাতিগত আলবেনীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার থেকেই শুরু হয়েছে এই কূটনৈতিক মিশন। সাক্ষাৎকালে আলবেনীয়দের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে, স্বাধীনতার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা নয়, তারা কয়েক মাসের মধ্যেই স্বাধীন রাষ্ট্র পেতে চান।
কসোভোর প্রধানমন্ত্রী আজিম সেকুর উদ্ধৃতি দিয়ে তার কার্যালয় থেকে ইসুকৃত বিবৃতিতে বলা হয়েছে, "আমি কসোভোর বর্তমান সীমান্তের মধ্যেই এর স্বাধীনতার স্বীকৃতির জন্য কাজ করে চলেছি। এটি আলোচনা শুরুর ইঙ্গিত নয় কিংবা এর মধ্য দিয়ে আমরা আলোচনা শুরুরও প্রস্তাব দিচ্ছি না। যে বিষয়গুলো মেনে নেওয়া অসম্ভব তা নিয়ে আলোচনা করে আমি আগামী দিনগুলো নষ্ট করতে চাই না।"
উল্লেখ্য, গত মাসে ইইউ'র তদারকাধীনে কসোভোর স্বাধীনতা দাবী করে পশ্চিমাদের আনা প্রস্তাব সার্বিয়ার মিত্র রাশিয়ার বাধার মুখে স্থগিত হয়ে যাওয়ার পরই দূতরা একে সচল করার ওই মিশন শুরু করেন। কিন্তু জাতিসংঘে রাশিয়ার বাধার মুখে প্রস্তাবটি নিয়ে অচলবস্থার কারণে জাতিসংঘঢ় দূত মার্টি আতিসারির ১৩ মাসের সার্ব-আলবেনীয় সংলাপ কোনো ফল বয়ে আনতে পারেনি।
পশ্চিমা কূটনীতিকরা এখন স্বীকারও করছেন যে, সর্বসা
bdnews24