ক্যানবেরা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড আগামী জাতীয় নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে পারেন। সিডনিতে তার নিজের নির্বাচনী আসনটিতেই পরাজিত হতে পারেন তিনি। রোববার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকা ও এসবিএস টেলিভিশনের উদ্যোগে 'গ্যালাক্সি'র' জনমত জরিপের ফলে দেখা যায়, প্রধান দুটি দলের মধ্যে সিডনির ওই আসনের ভোট ভাগাভাগি করে দেওয়া হলে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ম্যাক্সিন ম্যাকিও এর চেয়েও কম ভোট পাবেন হাওয়ার্ড। জরিপ অনুসারে হাওয়ার্ড পাবেন মাত্র ৪৬ শতাংশ ভোট। অন্যদিকে, ম্যাকিও পাবেন ৫৩ শতাংশ ভোট।
১১ বছর ধরে ক্ষমতায় থাকা হাওয়ার্ড এবছরের শেষে একটি আরও জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। তিন বছরের মেয়াদ শেষে নভেম্বরের ১০ তারিখে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে আবারও সুদের হার বাড়িয়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ ৬.৫০ শতাংশে তুলে আনার পর এ নির্বাচনী জনমত জরিপ চালানো হয়। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, ৩২ বছরের কমবয়সীদের বেকারত্ব এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সৃষ্ট মূল্যস্ফীতি কমাতে ওই পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক।
হাওয়ার্ডের পরাজয়ের আশঙ্কার আরেকটি কারণ হল তার নির্বাচনী আসনের সীমানা পরিবর্তন। আসনে নতুন অন্তর্ভুক্ত এলাকাটি এশীয় স
bdnews24