২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি মুক্তির খবরে কোনো মন্তব্য করেনি দ কোরিয়া

আফগানিস্তানের তালেবানরা দক্ষিণ কোরিয়ার দুইজন জিম্মিকে মুক্তি দিয়েছে- এ খবরে কোনো মন্তব্য করতে রোববার অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। শনিবার তালেবান গেরিলারা জানায়, কোনো শর্ত ছাড়াই তারা দুজন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে। যদিও আফগানিস্তান সরকারের কর্মকর্তারা জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না। উল্লেখ্য, প্রায় এক মাস ধরে ওই তালেবানদের হাতে জিম্মি রয়েছে দক্ষিণ কোরিয়ার ২১ জন স্বেচ্ছাসেবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 08:11 AM

Updated : 26 Apr 2022, 02:38 PM

সউল, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের তালেবানরা দক্ষিণ কোরিয়ার দুইজন জিম্মিকে মুক্তি দিয়েছে