নিউ ইয়র্ক, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনের জন্য মধ্য অক্টোবরেই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে জোট বাঁধতে পারেন বলে ধারণা করা হচ্ছে । তবে বেনজির বলেছেন, এ সম্ভাবনা নির্ভর করছে আস্থা অর্জনে আগস্টের শেষ নাগাদ মুশারফের গৃহীত পদক্ষেপের ওপর। এ ধরনের পদক্ষেপের মধ্যে রয়েছে, তৃতীয় মেয়াদে তার (বেনজিরের) প্রধানমন্ত্রী হওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। নিউইয়র্কে এক সাক্ষাতকারে বেনজির রয়টার্সকে বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তানে ফিরে যেতে চাই। কিন্তু জেনারেল মুশাররফ এখনও আমার দেশে ফেরার বিরোধিতা করছেন।"
বেনজির বলেন, "আমার পাকিস্তানে ফেরার ব্যাপারে তিনি প্রস্তুত। তবে ফেরার সময় নিয়ে তার সঙ্গে আমরা মতভেদ রয়েছে।"
শনিবার পাক মন্ত্রিসভার এক সদস্য বলেছেন, ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ও সেনাপ্রধান চান নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং নেওয়াজ শরিফ নির্বাচনের আগে পাকিস্তানের বাইরে থাকুন।
এদিকে, কবে নাগাদ ফেরার পরিকল্পনা করেছেন
bdnews24