২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি তালেবানদের

আফগানিস্তানে জিম্মি দক্ষিণ কোরিয়ার ২১ নাগরিকের মধ্যে ২ জন নারীকে মুক্তি দিয়েছে বলে শনিবার দাবি করেছে তালেবানরা। তবে স্থানীয় এবং সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা এ বিষয়টি জানেন না। অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে বলেন, " কোন শর্ত ছাড়াই আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমরা অসুস্থ ২ জন নারী জিম্মিকে মুক্তি দিয়েছি।" তিনি বলেন, " যে কোন সময় তাদের গজনি পৌঁছার সম্ভাবনা আছে। তবে এটা নির্ভর করছে গাড়ি পাওয়ার ওপর। আমরা যতদূর জানি তারা মুক্ত। কোরীয় জনগণ এবং সে দেশের প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসাবে আমরা তাদের মুক্তি দিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

গজনি, আফগানিস্তান, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে জিম্মি দক্ষিণ কোরিয়ার ২১ নাগরিকের মধ্যে ২ জন নারীকে মুক্তি দিয়েছে বলে শনিবার দাবি করেছে তালেবানরা। তবে স্থানীয় এবং সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা এ বিষয়টি জানেন না। অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে বলেন, " কোন শর্ত ছাড়াই আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমরা অসুস্থ ২ জন নারী জিম্মিকে মুক্তি দিয়েছি।" তিনি বলেন, " যে কোন সময় তাদের গজনি পৌঁছার সম্ভাবনা আছে। তবে এটা নির্ভর করছে গাড়ি পাওয়ার ওপর। আমরা যতদূর জানি তারা মুক্ত। কোরীয় জনগণ এবং সে দেশের প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসাবে আমরা তাদের মুক্তি দিয়েছি।" এর আগে শনিবার কোরীয় প্রতিনিধিদের সঙ্গে তালেবানদের সরাসরি আলোচনা সম্পর্কে মধ্যস্থতাকারীরা জানান, ''২১ কোরীয় জিম্মি মুক্তির বিষয়টি নিয়ে আফগানিস্তানের তালেবান জঙ্গি এবং দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের মধ্যে শুক্রবার থেকে শুরু হওয়া সরাসরি আলোচনা ইতিবাচক দিকেই মোড় নিচ্ছে এবং ফলপ্রসু হচ্ছে। জঙ্গিরা জিম্মিদের ছেড়ে দেবে বলে আশা করা হচ্ছে।'' আলোচনায় অংশগ্রহণকারী দুইজন তালেবান মধ্যস্থতাকারীর একজন মৌলভি নসরুল্লাহ বলেন, "আমরা আপনাদের (সংবাদ মাধ্যম) এবং সারা বিশ্বকে নিশ্চিত করছি যে সব কোরীয়কে মুক্তি দেওয়া হবে এবং তারা তাদের বাড়ি ফিরে যাবে।" শুক্রবার রাত থেকে তালেবান ও কোরীয় কূটনীতিকরা গজনি শহরের যেখানে তাদের মধ্যকার প্রথম সরাসরি আলোচনা শুরু করেছেন সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "কারাবন্দি আমাদের লোকেরাও তাদের বাড়িতে যাবে।" তবে দক্ষিণ কোরীয় জিম্মিদের বিনিময়ে তালেবান বন্দিদের মুক্ত করার বিষয়টি কারা সুরাহা করবে তা এখনো পরিষ্কার হয়নি। এর আগে দক্ষিণ কোরিয়া সরকার শনিবার নিশ্চিত করে যে, তালেবান জঙ্গিদের সঙ্গে তারা প্রথমবারের মতো সরাসরি আলোচনা করেছে। তবে আলোচনার কোনো বিস্তারিত তারা জানায় নি। উল্লেখ্য, প্রায় এক মাস ধরে তালেবান জঙ্গিদের হাতে জিম্মি রয়েছে দক্ষিণ কোরিয়ার ২১ জন নাগরিক। গত শুক্রবার আফগানিস্তানের একজন কর্মকর্তা জানান, গজনি প্রদেশে আফগান সরকারের নিয়ন্ত্রিত একটি এলাকায় আলোচনা হয়। সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র সাংবাদিকদের বলেন, "দক্ষিণ কোরীয় সময় গত রাতের শেষ দিকে তালেবানদের সঙ্গে আমাদের প্রথম সরাসরি আলোচনা হয়েছে।" দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, অপহরণকারীদের দাবি পূরণের ক্ষেত্রে খুব কম সামর্থ্য রয়েছে সিউলের। কারাগারে আটক তালেবান জঙ্গিদের মুক্তির বিনিময়ে দক্ষিণ কোরীয় জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে দাবি জানিয়েছে তালেবানরা। আফগানিস্তানে একটি মানবিক সাহায্য মিশনের জন্য দক্ষিণ কোরিয়ার ২৩ জনের একটি দলকে পাঠিয়েছিল সিউলের একটি খ্রিস্টান চার্চ। তাদের মধ্যে দুইজন পুরুষ জিম্মিকে হত্যা করেছে তালেবানরা। বাকি জিম্মিদের মধ্যে ১৮ জন হচ্ছেন নারী। গত মার্চে একজন ইতালীয় সাংবাদিকের মুক্তির বিনিময়ে একদল তালেবান বন্দিকে ছেড়ে দেওয়ার পর থেকে তীব্র সমালোচনার মুখে থাকা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার কোনো বন্দি বিনিময়কে প্রত্যাখান করেছে। আফগান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে জিম্মিদের উদ্ধারের জন্য শক্তি প্রয়োগ করা হবে এবং ইতিমধ্যেই গজনিতে সেনা পাঠানো হয়েছে। এদিকে, দক্ষিণ কোরীয় জিম্মিদেরকে কয়েকটি ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছে জঙ্গিরা। একইসঙ্গে তারা বলে আসছে, জিম্মিদের মুক্ত করতে শক্তি প্রয়োগ করা হলে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫১৮ঘ.