২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে জঙ্গি হামলায় ৯ সেনা নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক গাড়ি বহরে হামলা চালিয়ে বৃহস্পতিবার ৯ সেনাকে হত্যা করেছে মুসলিম জঙ্গিরা। আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেমাহ ইসলামিয়ার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ওই জঙ্গিদের হামলায় আহত হয় আরও দুই সেনা। সেনাবাহিনীর একজন জেনারেল একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ম্যানিলা, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক গাড়ি বহরে হামলা চালিয়ে বৃহস্পতিবার ৯ সেনাকে হত্যা করেছে মুসলিম জঙ্গিরা। আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেমাহ ইসলামিয়ার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ওই জঙ্গিদের হামলায় আহত হয় আরও দুই সেনা। সেনাবাহিনীর একজন জেনারেল একথা জানিয়েছেন। মেজর-জেনারেল রুবেন রাফায়েল বলেন, দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জোলোর মেইমবাং শহরের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে সেনাদের উপর হামলা চালায় আবু সায়াফ গ্র"পের জঙ্গিরা। সাংবাদিকদেরকে তিনি বলেন, "হতাহতদের সরিয়ে আনতে আমরা সেখানে সেনা পাঠিয়েছি।" আহতদেরকে আনার জন্য সে সময় সংঘর্ষস্থলের দিকে হেলিকপ্টারে করে সেনাদের যেতে দেখা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/