২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে গেরিলা হামলায় ৮ জন নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বুধবার সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী গেরিলারা আট জনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ একথা জানিয়েছে। দুটি শিশু ও তিনজন মহিলাসহ রাজ্যের পার্বত্য জেলা কারবি আংলঙের ওই ঘটনায় আক্রান্তদের বাড়ির বাইরে টেনে বের করে এনে গুলি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

গৌহাটি, ভারত, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বুধবার সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী গেরিলারা আট জনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ একথা জানিয়েছে। দুটি শিশু ও তিনজন মহিলাসহ রাজ্যের পার্বত্য জেলা কারবি আংলঙের ওই ঘটনায় আক্রান্তদের বাড়ির বাইরে টেনে বের করে এনে গুলি করা হয়। অঞ্চলটির এক ডজন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার কথা উল্লেখ করে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আমরা সন্দেহ করছি এ ঘটনায় উলফার হাত রয়েছে।" পুলিশ জানায়, নিহতরা হচ্ছেন হিন্দি ভাষাভাষী অভিবাসী। যাদের বিরুদ্ধে উলফা মাঝেমধ্যেই স্থানীয় সংস্কৃতি বিনষ্টের অভিযোগ করে আসছে। এলাকাটিতে জানুয়ারিতে একই ধরনের হামলায় নিহত হয়েছিল হিন্দি ভাষাভাষী ৭০ জনের দরিদ্র মানুষ। ওই হামলার জন্য উলফাকে দায়ি করা হয়। যদিও উলফা সে দাবি প্রত্যাখ্যান করে আসছে। আসামের বন ও খনিজ সম্পদ নেওয়ার পরিবর্তে কেন্দ্রীয় সরকার কিছুই দিচ্ছে না